Advertisement
E-Paper

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র রিসার্চ ফেলো চাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কারা আবেদন করতে পারবেন?

প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ২০:৫৫
কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণাধর্মী কাজের সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে গবেষক।

প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রথমে এক বছর মেয়াদ থাকবে কাজের, পরে প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি করা হতে পারে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে ২০ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। জুনিয়র রিসার্চ ফেলো পাবেন ৩৭ হাজার টাকা করে সাম্মানিক। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ১৪ জুলাই বেলা ১২টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১১টার মধ্যে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন, তা জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.caluniv.ac.in/news/news.html) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সেখান থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্ত জানা যাবে।

Calcutta University

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy