শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট ১ নেওয়া হবে। ইনস্টিটিউট-এর ডিপার্টমেন্ট অফ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্স বিভাগের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ৪০ হাজার ৩০০ টাকা করে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হওয়া চাই। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।
আরও পড়ুন:
ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে সুযোগ। ৬ জুলাই হবে ইন্টারভিউ। ওই দিন সকাল ১১টার মধ্যে প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে। কী কী নথি প্রয়োজন তা জানতে আইআইইএসটি-র ওয়েবসাইটে (https://data.iiests.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।