Advertisement
E-Paper

নিটের প্রশ্ন ফাঁসে ত্রুটি মানলেন ধর্মেন্দ্র প্রধান! ‘শুধরে নিয়েছি বলেই রি-নিটে কোনও সমস্যা হয়নি’, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

প্রশ্ন ফাঁসের কারণে গত ৩ মে হওয়া ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, নিট-ইউজি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। যোগ দিবসের দিনে গত ২১ জুন নিট-ইউজি পুনঃপরীক্ষা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ২০:২৪
ধর্মেন্দ্র প্রধান।

ধর্মেন্দ্র প্রধান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কিছু ভুলত্রুটির কারণেই মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকার (নিট-ইউজি) প্রশ্ন ফাঁস হয়েছিল বলে বুধবার স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একটি সাক্ষাৎকারে তাঁর মন্তব্য, ‘‘আমি স্বীকার করছি যে অতীতে আমরা ভুল করেছি। তবে আমরা সে সব ভুলত্রুটি দ্রুত শুধরেও নিয়েছি।’’

প্রশ্ন ফাঁসের জেরে ৩৭ দিনের মধ্যে নতুন করে নিট-এর আয়োজন করতে হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-কে (এনটিএ)। বিতর্ক এড়াতে এক লক্ষেরও বেশি সিসি ক্যামেরার সাহায্যে বিভিন্ন কেন্দ্রে নজরদারি চলেছে। সেই পরীক্ষাতেও কিছু অব্যবস্থার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, ‘‘রি-নিটে (পুনঃপরীক্ষা) কোনও সমস্যা হয়নি।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘নিট পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারের প্রতি আমার বার্তা হল, ইতিবাচক থাকুন এবং সরকারি ব্যবস্থার উপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী মোদী অনেক কিছু করছেন। আমরা ব্যবস্থাকে সঠিক পথে এনেছি।’’

প্রসঙ্গত, প্রশ্ন ফাঁসের কারণে গত ৩ মে হওয়া ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, নিট-ইউজি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। যোগ দিবসের দিনে গত ২১ জুন নিট-ইউজি পুনঃপরীক্ষা হয়েছিল। সেদিন দিল্লি ও উত্তরপ্রদেশের সীমানায় ওখলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি’র (এনটিএ) সদর দফতর থেকে ১ লক্ষ ৩৮ হাজার ৫৬০টি সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নজরদারি চলেছিল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রও। মঙ্গলবার তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। আমরা তা নিশ্চিত করেছি।’’

NEET UG NEET Case NEET-NET Controversy NEET Paper Leak Case Paper Leak

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy