Advertisement
E-Paper

কলকাতা হাইকোর্টে মামলা লড়ার জন্য আইনজীবী প্রয়োজন, আবেদনের শর্ত জানিয়েছে সিবিআই

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কলকাতা হাইকোর্টে মামলা লড়ার জন্য আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৭:১৯

ছবি: সংগৃহীত।

দক্ষ এবং অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। গোয়েন্দা সংস্থার কলকাতার দফতরের অধীনে ওই পদে নিযুক্তদের কাজ চলবে। নিযুক্তদের কলকাতা হাইকোর্টে সিবিআই-এর স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ চারটি।

উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের আইনে এলএলবি ডিগ্রি এবং বার কাউন্সিলে আইনজীবী হিসাবে নাম নথিভুক্ত থাকা আবশ্যক। এ ক্ষেত্রে তাঁদের ফৌজদারি মামলায় ওকালতি করার অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সিবিআই সূত্রে খবর, মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের জন্য প্রফেশনাল ফি হিসাবে প্রতি বছর ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও নিযুক্তেরা মামলার নিরিখে প্রতি দিন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা এবং মামলা সংক্রান্ত খরচের জন্য ভাতাও পাবেন।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য আবেদনের শর্তাবলি সম্পর্কে জানতে সিবিআই-এর ওয়েবসাইটের ‘ভ্যাকেন্সি’ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। তাতেই ফর্ম পূরণের বিশদ তথ্য জানানো হয়েছে।

আগ্রহীরা ৩০ জুন পর্যন্ত আবেদন পাঠানোর সুযোগ পাবেন। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার প্রমাণপত্র ছাড়াও আইনজীবী হিসাবে কোন কোন মামলা লড়েছেন, তার একটি তালিকাও পাঠানো প্রয়োজন।

Kolkata High Court Govt Job Vacancy 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy