Advertisement
E-Paper

ক্যানসার থেরাপি নিয়ে গবেষণা! কাজের সুযোগ দেবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর হাজরা ক্যাম্পাসে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৪:০৬

ছবি: সংগৃহীত।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ ক্যানসার থেরাপি নিয়ে গবেষণা চলছে। সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য একজন সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। নিযুক্তকে ওই হাসপাতালের ক্যানসার কেমোপ্রিভেশনল বিভাগের অধীনে কাজ করতে হবে।

উল্লিখিত পদে লাইফ সায়েন্সেস শাখার অধীনস্থ কোনও বিষয়ে স্নাতকোত্তরকে বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁর মলিকিউলার বায়োলজি নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি, প্রার্থীদের কোনও গবেষণাগারে ইঁদুর নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। পাশ করতে হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মতো পরীক্ষায়।

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩০ হাজার ৬০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। উল্লিখিত প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। নিযুক্তকে বছরের চুক্তিতে কাজ করতে হবে।

চুক্তির মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। তাঁর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ই-মেল মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৭ জুলাই। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

Govt Jobs 2026 Kolkata Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy