Advertisement
E-Paper

কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য নিয়ে বিশেষ গবেষণা সিকিম বিশ্ববিদ্যালয়ে, চাই চার জন ক্ষেত্র সমীক্ষক

সোশ্যাল সায়েন্স রিসার্চ-এর (আইসিএসএসআর) অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তদের তিন বছর চুক্তিতে কাজ করতে হবে। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২০ হাজার টাকা দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২০:৫৩
সিকিম বিশ্ববিদ্যালয়।

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

দেশে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতের পেশায় লিঙ্গ বৈষম্যকরণ নিয়ে বিশেষ গবেষণার কাজ করবে সিকিম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের অর্থনীতি ও সমাজবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

ফিল্ড ইনভেস্টিগেটর হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ চারটি। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ-এর (আইসিএসএসআর) অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তদের তিন বছর চুক্তিতে কাজ করতে হবে। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২০ হাজার টাকা দেওয়া হবে। সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর স্তরে প্রার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পূর্বে ফিল্ড রিসার্চের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীদের সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://cus.ac.in/index.php/en/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ই-মেল মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৫ জুন। ওই দিন থেকে আগামী তিন সপ্তাহের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। এই বিষয়ে বিশদ তথ্য জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy