ইরানের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছিল আমেরিকা। সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহারের কথা ঘোষণা করেছে ওয়াশিংটন। সোমবার ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ৬০ দিনের লাইসেন্স জারি করল আমেরিকার অর্থ দফতর।
বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, ইরানের জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করা হচ্ছে। কী ছাড় দেওয়া হচ্ছে? এই লাইসেন্স ২১ অগস্ট পর্যন্ত অপরিশোধিত তেল এবং পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমতি দেবে ইরানকে। এক্স পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘‘সুইৎজ়ারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত।’’
বেসেন্ট দাবি করেছেন, প্রথম দফার আলোচনায় হরমুজ় প্রণালীতে অবাধ চলাচলের নিশ্চয়তা দিয়েছে ইরান। এ ছাড়াও, তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে গিয়ে তাদের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাঁর কথায়, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে আমরা বিশ্বকে আরও নিরাপদ এবং সমৃদ্ধ করে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’’
আরও পড়ুন:
শান্তিচুক্তিতে চূড়ান্ত অনুমোদনের আগে আমেরিকা এবং ইরান সুইৎজ়ারল্যান্ডের বারগেনস্টকে বৈঠকে বসেছিল। সেই বৈঠকে মধ্যস্থতাকারী হিসাবে প্রথম থেকেই ছিলেন কাতার এবং পাকিস্তানের প্রতিনিধিরা। সোমবার তাঁরা যৌথ বিবৃতিতে দাবি করেছেন, যুযুধান দুই পক্ষ আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছোনোর জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় সম্মত হয়েছে। সেই অনুযায়ী আলোচনা চলবে সারা সপ্তাহ ধরে। তবে প্রাথমিক ভাবে প্রথম দফার আলোচনা শেষ। আলোচনা নিয়ে মুখ খুলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিও। তিনি দাবি করেছেন, সুইৎজ়ারল্যান্ডের বৈঠক থেকে ইরানের একাধিক প্রাপ্তিলাভ হয়েছে।
সুইৎজ়ারল্যান্ডের বৈঠক ঘিরে কৌতূহল ছিল গোটা বিশ্বের কূটনৈতিক মহলে। তবে বৈঠকের শুরুতেই তাল কাটে। আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, লেবাননে ইরান যদি তাদের ‘বন্ধু’কে না সামলাতে পারে, তবে আবার আমেরিকা হামলা চালাবে। ইরানিদের আর নিজেদের দেশ বলে কিছু থাকবে না। ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দেন আরাঘচিরা। প্রতিবাদে তাঁরা বৈঠকের ঘর ছেড়ে বেরিয়ে যান। যদিও বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি পাকিস্তান-কাতারের। সেই বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই ইরানের উপর নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহারের কথা জানাল আমেরিকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! যুদ্ধবিরতির শর্ত প্রকাশে দেরি নিয়ে প্রশ্নে মজাচ্ছলেই খোঁচা ভান্সের
-
হিজ়বুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও ফের ইজ়রায়েলি হানা লেবাননে! শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর কৌশল কী?
-
সুইৎজ়ারল্যান্ডের পথে ট্রাম্পের দূত, ইরান থেকে যেতে পারেন বিদেশমন্ত্রী আরাঘচি, জল্পনায় শান্তি-বৈঠকের প্রথম দফা
-
সুইৎজ়ারল্যান্ডে পিছিয়ে গেল আমেরিকা-ইরানের বৈঠক! সফর হঠাৎ বাতিল করে দিলেন ভান্স, শান্তির পথে ফের বাধা?
-
দ্বন্দ্ব থামিয়ে সমঝোতার পথে আমেরিকা-ইরান! মধ্যস্থতাকারী হিসাবে রইল পাকিস্তানের নাম, কোন কোন শর্তে সন্ধি হল?