Advertisement
E-Paper

দু’জন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিতে হবে শুধু ইন্টারভিউ

প্রতি মাসে ৩১,১০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৯:৩১
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। শূন্যপদ দু’টি। প্রতি মাসে ৩১ হাজার ১০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি বা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২ জুলাই ইন্টারভিউ শুরু হবে। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Jadavpur University Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy