Advertisement
E-Paper

গায়ে ধুম জ্বর, কিন্তু তাতেও কাজ বন্ধ নেই, অক্ষয়ের কোন গুণের কথা বললেন অভিনেত্রী অক্ষরা?

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংহকে দেখা যাবে বিশেষ গানের দৃশ্যে। অক্ষয়ের সঙ্গে কাজের কোন অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ২১:২৮
অভিনেত্রী অক্ষরার কোন স্বপ্ন পূরণ করলেন অক্ষয়?

অভিনেত্রী অক্ষরার কোন স্বপ্ন পূরণ করলেন অক্ষয়? ছবি: সংগৃহীত।

অক্ষরা সিংহ, ভোজপুরি চলচ্চিত্র জগতের আলোচিত নাম। তাঁকে সচরাচর হিন্দি ছবিতে দেখতে অভ্যস্ত নয় দর্শক। এ বার অক্ষয় কুমারের সঙ্গে বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে অক্ষরাকে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে নায়কের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।

বহু দিনের স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। এই কথাই জানিয়েছেন অক্ষরা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, শুটিং চলাকালীন অক্ষয়ের কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধ তাঁকে মুগ্ধ করেছে। তিনি বলেন, “শুটিংয়ের সময়ে অক্ষয় স্যরের ১০৩-১০৪ ডিগ্রি জ্বর ছিল। তা সত্ত্বেও তিনি সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে গিয়েছেন। আমি তাঁকে মন দিয়ে খেয়াল করেছি। তখন বুঝতে পেরেছি উনি কাজ এবং শিল্পকে কতটা ভালবাসেন। অত্যন্ত দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করেন।”

কী ভাবে এই গানে কাজের সুযোগ এল অক্ষরার কাছে, সেই প্রসঙ্গে অক্ষরা বলেন, “প্রথমে প্রযোজনা সংস্থার তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তার পরে তো গণেশ স্যর এবং অক্ষয় স্যরের নাম শুনেই আমি উত্তেজিত হয়ে পড়ি।”

অভিনেত্রীর কথায়, অক্ষয়ের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ার খবর শুনে তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে বার বার শৌচালয়ে যেতে হয়। তিনি বলেন, “এটা আমার কাছে একেবারে ‘ফ্যানগার্ল’ মুহূর্ত ছিল। এতদিন টেলিভিশনে তাঁর ছবি দেখে হাততালি দিতাম, আর এবার একই ফ্রেমে কাজ করার সুযোগ পেলাম!”

উল্লেখ্য, আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেট্টী, দিশা পটানী, জ্যাকলিন ফার্নান্ডেজ়, আরশাদ ওয়ারসি। জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রবীনা টন্ডন-সহ অনেকে। আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

Bollywood Actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy