Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুর খুঁজছে জুনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার, আবেদনের সুযোগ পাবেন কারা?

৬জি নেটওয়ার্ক সংক্রান্ত প্রকল্পে নিযুক্তদের কাজ চলবে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে ওই প্রকল্পে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৫:১৫

ছবি: সংগৃহীত।

৬ জি মোবাইল নেটওয়ার্ক সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ওই প্রকল্পে জুনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি।

প্রতিষ্ঠানের ‘জিএস সান্যাল স্কুল অফ টেলিকমিউনিকেশন’-এর তরফে ওই প্রকল্পে কাজ চলছে। তাতেই নিযুক্তদের কাজ করতে হবে। এই প্রকল্পে অর্থ সহায়তা করছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। নিযুক্তেরা প্রতি মাসে ৬০ হাজার টাকা বা তারও বেশি সাম্মানিক পাবেন।

প্রার্থীদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিনিউকেশন কিংবা সমতুল বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও তাঁদের ডিজিটাল কমিউনিকেশন, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, অপটিক্যাল কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

মোট দু’বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। আগ্রহীদের আইআইটি খড়্গপুরের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৬ জুলাই। কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, তা প্রার্থীদের আলাদা করে জানিয়ে দেবেন কর্তৃপক্ষ।

IIT Khargapur Govt Job Vacancy 2026 Govt Job Recruitment 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy