Advertisement
E-Paper

ইলেকট্রিক গাড়ির জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন চার্জার তৈরির চেষ্টায় আইআইটি খড়্গপুর, চাই গবেষক

প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৩:৫৬
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

বৈদ্যুতিক যানবাহনের জন্য উন্নতমানের চার্জার তৈরির গবেষণা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। এই প্রকল্পে কাজের জন্য প্রয়োজন গবেষক। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানের ‘ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবেসাইটে (https://www.iitkgp.ac.in/) ‘হোমপেজ’ থেকে ‘জবস’ বিভাগে যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২২ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy