কর্মী নিয়োগ করতে চলেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সিনিয়র রেসিডেন্ট নেওয়া হবে। দি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র ভারতীয় নাগরিকেরাই আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল মেডিসিন বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। এক বছরের রোটেটরি ইন্টার্নশিপ থাকা বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১,৩৫,০০০ টাকা।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।