Advertisement
E-Paper

সাংবাদিকতার কোর্স বা রসায়ন বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে কর্মশালা! কোথায়, কখন, কবে?

শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সেমিনার, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান। কল্যাণী বিশ্ববিদ্যাল্যের তরফে সাংবাদিকতা বিষয়ে সার্টিফিকেট কোর্স করানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১২:০৫
ছবি: এআই।

ছবি: এআই।

রাজ্য এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায়ই জাতীয় কর্মশালা, আলোচনাসভার আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি, স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়ারও সুযোগ থাকে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সেমিনার, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

১। একুশ শতকে বাংলা ভাষা সাহিত্যের বিকিরণ: সমস্যা ও সম্ভাবনা

সংশ্লিষ্ট বিষয়ের উপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

কবে— ১৭ এবং ১৮ মার্চ।

কারা আবেদন করতে পারবেন— স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়া এবং গবেষকেরা।

২। বৌদ্ধ ধর্মের বিস্তার, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শিল্প-স্থাপত্য, এবং সমাজ-সংস্কৃতির উপর প্রভাব

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে ।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে।

কবে— ১০ থেকে ১২ মার্চ।

কারা আবেদন করতে পারবেন— স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়া এবং গবেষকেরা।

৩। রসায়ন বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি

সংশ্লিষ্ট বিষয়ের উপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে।

কবে— ১৪ এবং ১৫ মার্চ।

কারা আবেদন করতে পারবেন— স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়া এবং গবেষকেরা।

৪। উদ্যোক্তা সম্মেলন ২০২৬

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয়েছে এই সম্মেলনের।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।

কবে— ১০ এবং ১১ মার্চ।

কারা আবেদন করতে পারবেন— স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়া এবং গবেষকেরা।

৫। সাংবাদিকতার সার্টিফিকেট কোর্স

কল্যাণী বিশ্ববিদ্যাল্যের তরফে সাংবাদিকতা বিষয়ে সার্টিফিকেট কোর্স করানো হবে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

আসন সংখ্যা— ৯৫।

কত দিন চলবে— ছ’মাস।

কারা আবেদন করতে পারবেন— দ্বাদশ উত্তীর্ণরা।

আবেদনের শেষ দিন— ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ দিনের মধ্যে।

Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy