Advertisement
E-Paper

তরুণ পেশাদার হিসাবে কাজের সুযোগ, কোন বিষয়ে ডিগ্রি থাকলে যোগদান করতে পারবেন?

সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট‌-এর গুয়াহাটি এবং ব্যারাকপুরের দফতরে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১২:৫১

ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ব্যারাকপুর কার্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট‌ শীর্ষক ওই কার্যালয়ের একটি গবেষণা প্রকল্পে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ সাতটি।

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে মৎস্যবিজ্ঞান, প্রাণিবিদ্যা কিংবা অ্যাকোয়াকালচার বিষয়ে পিএইচডি করেছেন— এমন ব্যক্তিরা কাজের সুযোগ পেতে পারেন। তবে, উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তরেরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের গবেষণার কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মহিলাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

তরুণ পেশাদার পদে প্রাণিবিদ্যা, মৎস্যবিজ্ঞান, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, বায়োইনফরমেটিক্স, অ্যাকোয়াকালচার বিষয়ে স্নাতকোত্তরেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

উল্লিখিত পদে নিযুক্তেরা প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। তাঁদের এক থেকে সর্বাধিক তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে।

আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো আনুষঙ্গিক নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৯ জুন। বাছাই করা প্রার্থীদের ব্যারাকপুরের দফতরে ইন্টারভিউ দিতে আসতে হবে।

Govt Jobs 2026 Govt Job Recruitment 2026 Kolkata Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy