Advertisement
E-Paper

আইআইইএসটি শিবপুর খুঁজছে জুনিয়র রিসার্চ ফেলো খুঁজছে, গবেষণা প্রকল্পে যোগদান করবেন কী ভাবে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর-এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৫:৫৩
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তরদের গবেষণা প্রকল্পে যোগদানের সুযোগ দেবে আইআইইএসটি, শিবপুর। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর একটি প্রকল্পে তাঁদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি।

উল্লিখিত পদে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তরের আবেদনের সুযোগ পাওয়া যাবে। তবে, শর্ত সাপেক্ষে উল্লিখিত বিষয়ে স্নাতকেরাও কাজের সুযোগ পেতে পারেন। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

এ ক্ষেত্রে প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। স্নাতক বা স্নাতকোত্তর স্তরের পরীক্ষাতে তাঁদের ৮০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, পাওয়ার ইলেকট্রনিক কনভার্টার মডেলিং, ডিজ়াইন-এর কাজে দক্ষতা থাকতে হবে। জানতে হবে স্টিমুলেশন সফট্অয়্যার-এর কাজও। ইন্টারনেট অফ থিংস (আইওটি) সেন্সর নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

নিযুক্তকে তিন বছরের জন্য কাজ করতে হবে। তাঁর জন্য প্রতি মাসের পারিশ্রমিক হতে পারে ৩৭ হাজার টাকা থেকে ৫৪,৬০০ টাকা। আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন ২০ এপ্রিল পর্যন্ত পাঠানো যাবে।

Indian Institute of Engineering Science and Technology, Shibpur Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy