Advertisement
E-Paper

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজে উৎসাহী! উদ্যানবিদ্যায় স্নাতকোত্তর হলে মিলবে সুযোগ

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৫:১০
সিকিম বিশ্ববিদ্যালয়।

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য স্নাতকোত্তরদের আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ একটি।

বিশ্ববিদ্যালয়ের উদ্যানবিদ্যা বিভাগের একটি প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ওই কাজের জন্য উদ্যানবিদ্যা বিষয়ে স্নাতকোত্তরেরা আবেদন করতে পারবেন। তবে, কৃষিবিদ্যা কিংবা মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতকোত্তরদের আবেদনও এ ক্ষেত্রে গ্রহণ করা হবে।

তবে, প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) পাশ করা প্রয়োজন। তাঁদের মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, অর্গানিক ফার্মিং নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ওই কাজ যদি হিমালয় অধ্যুষিত এলাকায় করার অভিজ্ঞতা থাকে, সে ক্ষেত্রে নিয়োগে অগ্রাধিকার মিলবে।

Advertisement

মোট ছ’মাসের চুক্তিতে প্রাথমিক ভাবে নিয়োগ করা হলেও ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে ৩৭ হাজার টাকা। বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তবে, এর জন্য প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে।

ই-মেলে আবেদন জানানো যাবে। আবেদনের জন্য জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি ২০ এপ্রিলের মধ্যে পাঠানো প্রয়োজন। এ সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (cus.ac.in) দেখে নেওয়া যেতে পারে।

Sikkim University Govt Job Vacancy 2026 Central Govt Job Alert Govt Job Recruitment 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy