Advertisement
E-Paper

গবেষণা কাজে যোগদানের সুযোগ, কোথায় হবে নিয়োগ করা হবে স্নাতকোত্তরদের? কী ভাবে আবেদন?

প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কাজ করতে হবে নিযুক্তকে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা উল্লিখিত পদে চাকরির জন্য আবেদনের সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:১১
বোস ইনস্টিটিউট।

বোস ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থার গবেষণা প্রকল্পে দক্ষ ব্যক্তি প্রয়োজন। ওই ব্যক্তিকে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে নিযুক্তকে বোস ইনস্টিটিউট-এর গবেষণা প্রকল্পে নিয়োগ করা হবে। সংস্থার বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের প্রকল্পে তাঁকে কাজ করতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পাবেন।

এ জন্য তাঁদের ন্যাচরাল সায়েন্সেস কিংবা এগ্রিকালচারাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও ভেটেরিনারি সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তরেরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, উভয় ক্ষেত্রেই প্রার্থীদের অন্তত দু’বছর কোনও শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা শিল্পক্ষেত্রের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে গবেষণার পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

প্রার্থীদের মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। পাশাপাশি, সেল কালচার, স্টেবল সেল লাইন প্রিপারেশন, প্রোটিন ইন্টার‌্যাকশন নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

২০ এপ্রিল সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন কর্তৃপক্ষ। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে ১ মার্চ, ২০২৭ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

Career in Bose Institute after Masters Project Associate Recruitment Govt Job Vacancy 2026 Kolkata Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy