Advertisement
E-Paper

আটটি প্রতিষ্ঠানে মিলিত প্রকল্পের কাজ শুরু হচ্ছে আইআইইএসটি শিবপুরে, চাই গবেষক

মেটালার্জি অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আটটি প্রতিষ্ঠান মিলিত ভাবে চিকিৎসা, প্রযুক্তি-সহ নানা বিষয়ে গবেষণা করবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৮:১০
আইআইইএসটি শিবপুর।

আইআইইএসটি শিবপুর। ছবি: সংগৃহীত।

শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নেওয়া হবে। ইনস্টিটিউট-এর মেটালার্জি অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আটটি প্রতিষ্ঠান মিলিত ভাবে চিকিৎসা, প্রযুক্তি-সহ নানা বিষয়ে গবেষণা করবে। যাতে অর্থনৈতিক ভাবে সাহায্য করবে অনুসুন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ৪৮ হাজার ১০০ টাকা করে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেটালার্জি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড মেকানিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অথবা সেরামিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রকল্পটিতে কাজের মেয়াদ পাঁচ বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।

ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে সুযোগ। ১৫ মে হবে ইন্টারভিউ। ওই দিন সকাল ১১টার মধ্যে প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে। কী কী নথি প্রয়োজন জানতে আইআইইএসটি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy