Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

গ্রামীণ ওড়িশার মানুষকে স্বনির্ভর করতে গবেষণা! ক্ষেত্র সমীক্ষক চাই আইআইটি খড়্গপুরে

প্রতিষ্ঠানের ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে ফিল্ড ওয়ার্কার নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৭:২৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দু’জন সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে ফিল্ড ওয়ার্কার নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ১৮ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

IIT Kharagpur Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy