Advertisement
E-Paper

ওষুধের বিরূপ প্রতিক্রিয়া নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে? সরকারি হাসপাতালে মিলতে পারে সুযোগ

ফার্মাকোভিজ়িল্যান্স অ্যাসিস্ট্যান্ট পদে দক্ষ এবং অভিজ্ঞ কর্মী নিয়োগ করবে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৩:১০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফার্মাসি বিষয়ে উচ্চশিক্ষা থাকলে সরকারি হাসপাতালে মিলতে পারে কাজের সুযোগ। যোগ্য প্রার্থীকে হাসপাতালের অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন মনিটরিং সেন্টারে ফার্মাকোভিজ়িল্যান্স অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায় কাজ করতে হবে নিযুক্তকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তিকে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট পদে নিযুক্তকে ফার্মাকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও যাঁদের ডক্টর অফ ফার্মাসি (ফার্মডি) কিংবা এমবিবিএস-এর মধ্যে যে কোনও একটি যোগ্যতা রয়েছে, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাছাই করা প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেবেন কর্তৃপক্ষ।

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্ত ব্যক্তি কাজ করার সুযোগ পাবেন। তাঁকে প্রতি মাসে পারিশ্রমিক বাবদ ৩২ হাজার টাকা দেওয়া হবে। আগ্রহীদের সরাসরি আইপিজিএমইআর, কলকাতার ফার্মাকোলজি বিভাগে এসে আবেদন জমা দিয়ে যেতে হবে। এ ছাড়াও ই-মেল মারফত আবেদন পাঠানো যাবে। ২৪ জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তার ১৪ দিনের মধ্যে আবেদনপত্র পাঠানো প্রয়োজন।

WB Govt Jobs Kolkata Job Alert

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy