Advertisement
E-Paper

হোমিয়োপ্যাথি নিয়ে গবেষণা চলছে আইআইটি খড়্গপুরে, কাজের সুযোগ পাবেন কারা?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৪:২৯

ছবি: সংগৃহীত।

হোমিয়োপ্যাথি নিয়ে গবেষণার কাজে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে ওই বিষয় নিয়ে গবেষণা করছে ন্যানোসায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। শূন্যপদ দু’টি।

নিযুক্তদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। মোট ৩৬ মাসের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। সংশ্লিষ্ট প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিয়োপ্যাথি।

ন্যানোসায়েন্স, হোমিয়োপ্যাথি কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তরেরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন। তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মধ্যে যে কোনও প্রবেশিকায় পাশ করতে হবে।

আগ্রহীদের আইআইটি, খড়্গপুরের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৯ জুন। প্রার্থীদের যোগ্যতা কী ভাবে যাচাই করা হবে, সেই সংক্রান্ত কোনও তথ্য রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের তরফে জানানো হয়নি।

IIT Kharagpur Govt Jobs 2026 Govt Job Vacancy 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy