বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ গিয়েছে কাতার। ১ পয়েন্ট পেয়ে শেষ হয়েছে তাদের লড়াই। কিন্তু বাদ পড়ার পরেও আলোচনায় তারা। নেপথ্যে কাতারের ফুটবলার আসিম মাদিবো। কানাডা ম্যাচে প্রতিপক্ষ ফুটবলার ইসমাইল কোনের পা ভেঙে দিয়েছেন তিনি। এই ঘটনায় তাঁকে পাঁচ ম্যাচ নির্বাসিত করেছে ফিফা।
কানাডার কাছে ০-৬ গোলে হারে কাতার। কিন্তু ম্যাচের ৫১ মিনিটের মাথায় যে ঘটনা ঘটে তার জন্য প্রস্তুত ছিলেন না কেউ। বল ছিল কোনের পায়ে। পিছন থেকে এসে তাঁর বাঁপায়ে মারেন মাদিবো। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। প্রথমে দেখে মনে হয়েছিল, সামান্য চোট পেয়েছেন কোনে। কিন্তু তাঁর যন্ত্রণা দেখে বাকিরা বুঝতে পারেন গুরুতর কিছু হয়েছে।
মাদিবো ইচ্ছাকৃত ভাবে কিছু করেননি। কিন্তু এই ঘটনার পর তাঁর দিকে তেড়ে যান কানাডার কিছু ফুটবলার। সতীর্থেরা রক্ষা করেন কোনেকে। মাঠে ছুটে আসেন চিকিৎসকেরা। কোনে মাঠেই সকলের কাছে ক্ষমা চাইছিলেন। রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। মাথায় হাত দিয়ে মাঠ ছাড়েন মাদিবো।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রাথমিক চিকিৎসার পর কোনেকে স্ট্রেচারে করে মাঠ থেকে বার করা হয়। তাঁকে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। আপাতত বেশ কয়েক মাস খেলতে পারবেন না তিনি। দলকে সমর্থন করতে হুইলচেয়ারে বসে কানাডার শেষ ম্যাচে মাঠে গিয়েছিলেন কোনে। কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ঘটনার পরেই হাসপাতালে দিয়েছিলেন মাদিবো। কোনের কাছে ক্ষমা চান তিনি। তাতে ফিফার মন গলেনি। পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে মাদিবোকে। কাতার ফুটবল সংস্থা চাইলে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত তারা তা করেনি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিশ্বকাপে অবশ্য এর থেকেও কড়া শাস্তি দিয়েছে ফিফা। ২০১৪ সালের বিশ্বকাপে ইটালির জর্জিয়ো চিয়েলিনির ঘাড়ে কামড়ে দেওয়ায় উরুগুয়ের লুই সুয়ারেসকে ন’ম্যাচ নির্বাসিত করেছিল ফিফা। আন্তর্জাতিক ফুটবলে সেটাই সবচেয়ে বড় শাস্তি। ১৯৯৪ সালের বিশ্বকাপে কনুইয়ের আঘাতে স্পেনের লুই এনরিকের নাক ভেঙে দেওয়ায় ইটালির ডিফেন্ডার মাউরো তাসোত্তিকে আট ম্যাচ নির্বাসিত করেছিল ফিফা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১২:৪০
মেসি, রোনাল্ডোর মতোই নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন ওচোয়া! মাত্র ১৯ মিনিট খেলেই অবসর মেক্সিকোর ফুটবলারের -
জাপানের পথে হাঁটল জর্ডানও, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দিনে সাফ করল সাজঘর, কর্মীদের জন্য রেখে এল মিষ্টিও
-
নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজ়িলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে?
-
পর্তুগালকে টপকে বিশ্বকাপের নকআউটে কলম্বিয়া, জিতলেও অপেক্ষা করতে হবে রোনাল্ডোদের, আটকে গেল ইংল্যান্ড
-
‘ভেবেছিলাম ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছি’, কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রোনাল্ডো, মেসির প্রসঙ্গ উঠতেই বললেন, ‘পরের প্রশ্ন করুন’