বিশ্বকাপে ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়াম ছেড়ে বেরোনোর আগে সাজঘরে ঝকঝকে তকতকে করে রেখে আসেন জাপানের ফুটবলারেরা। দীর্ঘদিন ধরে এটাই তাদের প্রথা। এ বার সেই তালিকায় নাম লেখাল জর্ডানও। আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর স্টেডিয়াম সাফসুতরো করে দিলেন জর্ডানের ফুটবলার এবং সাপোর্ট স্টাফেরা।
শুধু তাই নয়, জর্ডানের স্থানীয় মিষ্টিও রেখে আসা হয়েছে স্টেডিয়ামের কর্মীদের জন্য। সঙ্গে একটি বার্তায় জর্ডান দল জানিয়েছে, অবিশ্বাস্য এক অনুভূতির সাক্ষী থাকল তারা। যাঁরাই খেয়াল রেখেছেন, তাঁদের দায়বদ্ধতা, পেশাদারিত্ব এবং আপ্যায়নে অভিভূত বলে জানিয়েছে জর্ডান। ফিফা সেই ভিডিয়ো প্রকাশ করেছে সমাজমাধ্যমে।
এশিয়ার দেশ জর্ডান এ বারই প্রথম বিশ্বকাপে খেলছে। প্রথম ম্যাচে তারা অস্ট্রিয়ার কাছে ১-২ গোলে হেরেছিল। একই ব্যবধানে হেরেছে আলজেরিয়ার কাছেও। শেষ ম্যাচ জিতলেও সেরা তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে থাকা হবে না তাদের। শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে জর্ডান, যা তাদের কাছে সম্মানের লড়াই।
আরও পড়ুন:
জর্ডানের কোচ জামাল সেলামি অবশ্য ফুটবলারদের খেলায় গর্বিত। তিনি বলেছেন, “আলজেরিয়া দল কিছু পরিবর্ত খেলোয়াড় নামায় যা দু’দলের পার্থক্য গড়ে দিয়েছে। ওদের আক্রমণ ভাগে একজন লম্বা ফুটবলারও ছিল। আমাদের অনভিজ্ঞতার অভাবেই ওরা দুটো কর্নার কিক থেকে গোল করেছে। তবে দারুণ একটা ম্যাচ খেলেছি। আমাদের গর্বিত হওয়া উচিত।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১১:৪০
নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজ়িলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? -
১০:৫৯
পর্তুগালকে টপকে বিশ্বকাপের নকআউটে কলম্বিয়া, জিতলেও অপেক্ষা করতে হবে রোনাল্ডোদের, আটকে গেল ইংল্যান্ড -
০৯:১৭
‘ভেবেছিলাম ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছি’, কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রোনাল্ডো, মেসির প্রসঙ্গ উঠতেই বললেন, ‘পরের প্রশ্ন করুন’ -
০০:৫০
বিশ্বকাপের একটি ম্যাচ মাঠে গিয়ে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, নিশ্চিত করলেন ফিফা সভাপতি ইনফান্তিনো -
২২:৪৭
বিশ্বরেকর্ড রোনাল্ডোর! প্রথম ফুটবলার হিসাবে ছ’টি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো