মঙ্গলবার রাতে (ভারতীয় সময় বুধবার ভোরে) শেষ হয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড। অর্থাৎ ১২টি গ্রুপের প্রতিটি দলই দু’টি করে ম্যাচ খেলে ফেলেছে। এর মধ্যে সাতটি দেশ নকআউট নিশ্চিত করে ফেলেছে। কেউ কেউ গ্রুপের শীর্ষে থাকাও নিশ্চিত করেছে। আবার ছিটকেও গিয়েছে অনেক দেশ।
ফিফার নিয়ম অনুযায়ী, এ বার দু’টি দেশের পয়েন্ট সমান থাকলে আগে গোলপার্থক্য নয়, মুখোমুখি সাক্ষাৎ দেখা হবে। এর পর দেখা হবে সংশ্লিষ্ট দলের মুখোমুখি সাক্ষাতে গোলপার্থক্য। তার পরে দেখা হবে গোলপার্থক্য।
উদাহরণ স্বরূপ, গ্রুপ এ-তে মেক্সিকো ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে। দ্বিতীয় স্থানে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। শেষ ম্যাচে মেক্সিকো হারলে এবং দক্ষিণ কোরিয়া গোলপার্থক্যে তাদের টপকে গেলেও শীর্ষস্থান দখল করতে পারবে না। কারণ দক্ষিণ কোরিয়াকে মেক্সিকো গ্রুপ পর্বে হারিয়েছে।
মেক্সিকো ছাড়াও, নকআউট নিশ্চিত করেছে আমেরিকা, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা এবং কলম্বিয়া।
গ্রুপ এ-তে মেক্সিকোর পাশাপাশি দক্ষিণ কোরিয়া নকআউটে যেতে পারে। গ্রুপ বি-তে কানাডা এবং সুইৎজ়ারল্যান্ড দু’দেশই নকআউটে যেতে পারে। শীর্ষ কে থাকবে তা ঠিক হয়ে যাবে বুধবার রাতেই। গ্রুপ সি-তে ব্রাজ়িল এবং মরক্কো নকআউটে যেতে পারে। দু’দলেরই পয়েন্ট চার। তৃতীয় দল হিসাবে সম্ভাবনা থাকছে স্কটল্যান্ডেরও। ছিটকে গিয়েছে হাইতি।
আরও পড়ুন:
গ্রুপ ডি-তে আমেরিকার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ে নকআউটে যাওয়ার দৌড়ে রয়েছে। দু’দলেরই ৩ পয়েন্ট রয়েছে। গ্রুপ ই-তে জার্মানির পাশাপাশি আইভরি কোস্ট, ইকুয়েডর এবং কুরাসাও, তিনটি দলই নকআউটের দৌড়ে রয়েছে। গ্রুপ এফ-এ নেদারল্যান্ডস ও জাপানের পয়েন্ট ৪। শীর্ষে ওঠার লড়াই তাদের মধ্যেই। ৩ পয়েন্ট নিয়ে দৌড়ে সুইডেনও।
গ্রুপ জি-তে মিশর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। তবে ইরান, বেলজিয়াম এবং নিউ জ়িল্যান্ডও দৌড়ে রয়েছে। গ্রুপ এইচ-এ স্পেনের পাশাপাশি দৌড়ে রয়েছে উরুগুয়ে, কাবো ভার্দে এবং সৌদি আরব। গ্রুপ আই-তে ফ্রান্স এবং নরওয়ে নকআউটে চলে গিয়েছে। সেনেগাল ও ইরাকের মধ্যে সেরা তৃতীয় স্থানাধিকারী দল হওয়ার লড়াই হবে।
গ্রুপ জে-তে আর্জেন্টিনা নকআউটে গিয়েছে। দ্বিতীয় স্থানের লড়াই অস্ট্রিয়া এবং আলজেরিয়ার। ছিটকে গিয়েছে জর্ডান। গ্রুপ কে-তে কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। যদিও পরের ম্যাচে পর্তুগাল তাদের হারালে তারাই শীর্ষে যাবে। ছিটকে গিয়েছে উজ়বেকিস্তান। গ্রুপ এল-এ ইংল্যান্ড ও ঘানার ৪ পয়েন্ট করে রয়েছে। ৩ পয়েন্ট ক্রোয়েশিয়ার। তিন দলই নকআউটের দৌড়ে রয়েছে। ছিটকে গিয়েছে পানামা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১১:৪০
নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজ়িলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? -
১০:৫৯
পর্তুগালকে টপকে বিশ্বকাপের নকআউটে কলম্বিয়া, জিতলেও অপেক্ষা করতে হবে রোনাল্ডোদের, আটকে গেল ইংল্যান্ড -
০৯:১৭
‘ভেবেছিলাম ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছি’, কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রোনাল্ডো, মেসির প্রসঙ্গ উঠতেই বললেন, ‘পরের প্রশ্ন করুন’ -
০০:৫০
বিশ্বকাপের একটি ম্যাচ মাঠে গিয়ে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, নিশ্চিত করলেন ফিফা সভাপতি ইনফান্তিনো -
২২:৪৭
বিশ্বরেকর্ড রোনাল্ডোর! প্রথম ফুটবলার হিসাবে ছ’টি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো