লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তিনিও নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন। কিন্তু তাঁকে নিয়ে বিশেষ আলোচনা হয়নি। কারণ, তিনি তারকা নন। ক্লাব ফুটবল খেলেন না। বিশ্বকাপের মঞ্চেই চার বছর অন্তর দেখা যেত তাঁকে। সেই গুলের্মো ওচোয়া অবসর নিলেন। বিশ্বকাপের মাঝেই। যে মাঠে অভিষেক হয়েছিল, সেই মাঠেই নিলেন অবসর। মাত্র ১৯ মিনিট খেলে বিশ্বফুটবলকে বিদায় জানালেন মেক্সিকোর গোলরক্ষক।
বিশ্বকাপের দলে থাকলেও প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয়েছিল ওচোয়াকে। তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা বিশেষ ছিল না। সেই কারণেই কি অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি? তা অবশ্য জানা যায়নি। তবে মেক্সিকোর দলে তিন গোলরক্ষক ছিলেন। যদি ওচোয়ার অবসরের ভাবনা থাকত তা হলে এক অতিরিক্ত গোলরক্ষক রাখত তারা। কারণ, অনেক ক্ষেত্রে দেখা যায় তৃতীয় গোলরক্ষকেরও প্রয়োজন পড়ে। তাই অনেকেই মনে করছেন, সুযোগ না পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন ৪০ বছর বয়সি গোলরক্ষক।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চেকিয়ার বিরুদ্ধে ৭৭ মিনিটের মাথায় দেখা যায়, প্রথম পছন্দের গোলরক্ষক রাউল রাঙ্গেলের পরিবর্তে নামছেন ওচোয়া। ৮০ হাজার দর্শকের আজ়টেকা স্টেডিয়াম চিৎকার করে স্বাগত জানায় ওচোয়াকে। নির্ধারিত ১৩ মিনিট ও সংযুক্তি সময় মিলিয়ে যে ১৯ মিনিট তিনি খেললেন, দেখে ভাল লাগল। গোল খাননি ওচোয়া। শেষ ম্যাচে দুর্গ অক্ষত রাখলেন তিনি। চেকিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে উঠল মেক্সিকো।
আরও পড়ুন:
খেলা শেষে পোস্টে চুমু খেয়ে গোল ছাড়লেন ওচোয়া। মেক্সিকোর ফুটবলার, সাপোর্ট স্টাফ, কোচ প্রত্যেকে জড়িয়ে ধরলেন তাঁকে। সতীর্থেরা ঘাড়ে তুলে নিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলারকে। তিনিও হাততালি দিয়ে দর্শকদের অভিবাদন জানালেন। ওচোয়াকে দেখে বোঝা যাচ্ছিল, আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। মেক্সিকোর হয় নকআউটের দলে আর দেখা যাবে না ওচোয়াকে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
অবসরের পর ওচোয়া জানালেন, স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। তিনি বলেন, “এই আজ়টেকাতেই প্রথম ম্যাচ খেলেছিলাম। এই আজ়টেকাতেই শেষ ম্যাচ খেললাম। এর থেকে ভাল আর কী হতে পারে। দুর্দান্ত একটা কেরিয়ার শেষ হল। সকলকে অনেক ধন্যবাদ।” বিশ্বকাপ শেষ হওয়ার পর ফুটবলারদের অবসর খুবই সাধারণ ঘটনা। প্রতি বারই তা দেখা যায়। কিন্তু বিশ্বকাপের মাঝে অবসর নিতে খুব একটা দেখা যায় না। সেটাই করে দেখালেন ওচোয়া।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৩:৪৫
জাপানের পথে হাঁটল জর্ডানও, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দিনে সাফ করল সাজঘর, কর্মীদের জন্য রেখে এল মিষ্টিও -
নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজ়িলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে?
-
পর্তুগালকে টপকে বিশ্বকাপের নকআউটে কলম্বিয়া, জিতলেও অপেক্ষা করতে হবে রোনাল্ডোদের, আটকে গেল ইংল্যান্ড
-
‘ভেবেছিলাম ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছি’, কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রোনাল্ডো, মেসির প্রসঙ্গ উঠতেই বললেন, ‘পরের প্রশ্ন করুন’
-
বিশ্বকাপের একটি ম্যাচ মাঠে গিয়ে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, নিশ্চিত করলেন ফিফা সভাপতি ইনফান্তিনো