বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ দিকে। বৃহস্পতিবার ভারতীয় সময় সকালে বিশ্বকাপের ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রুপের খেলা শেষ। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। এই তিনটি গ্রুপের সামগ্রিক কী, তা দেখে নেওয়া যাক এক নজরে।
তিনটি গ্রুপ থেকে মোট ছ’টি দল সরাসরি জায়গা করে নিয়েছে নকআউটে। তিন নম্বরে থাকা তিনটি দলের এখনও সুযোগ রয়েছে নকআউটে যাওয়ার। আর চার নম্বরে থাকা তিনটি দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
গ্রুপ এ
মেক্সিকো (তিন ম্যাচে ৯ পয়েন্ট)
গ্রুপ এ চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। তিনটি ম্যাচই জিতেছে তারা। প্রথম তিন গ্রুপে তারাই একমাত্র দেশ যারা তিনটি ম্যাচই জিতেছে। নকআউটের প্রথম রাউন্ডে সি, ই, এফ, এইচ ও আই গ্রুপের মধ্যে কোনও একটি তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে আয়োজক দেশ। ২ জুলাই ভারতীয় সময় ভোর সাড়ে ৬টায় সেই ম্যাচও নিজেদের দেশের মাটিতে খেলবে তারা।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দক্ষিণ আফ্রিকা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম বার বিশ্বকাপের নকআউটে উঠেছে তারা। ২৮ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় বিশ্বকাপের এক আয়োজক দেশ কানাডার বিরুদ্ধে খেলতে নামবে তারা। লস অ্যাঞ্জেলেসে হবে সেই ম্যাচ।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দক্ষিণ কোরিয়া (তিন ম্যাচে ৩ পয়েন্ট)
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে নিজের উপর চাপ বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। আপাতত তাদের নিজেদের হাতে কিছু নেই। তাদের অপেক্ষা করতে হবে বাকি গ্রুপগুলির খেলার উপর।
আরও পড়ুন:
চেকিয়া (তিন ম্যাচে ১ পয়েন্ট)
এ বার হতাশ করেছে চেকিয়া। তিন ম্যাচে মাত্র একটি ড্র করেছে তারা। বাকি দুই ম্যাচ হেরেছে। গ্রুপে সকলের শেষে চেকিয়া। ফলে তাদের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে।
গ্রুপ বি
সুইৎজ়ারল্যান্ড (তিন ম্যাচে ৭ পয়েন্ট)
তিন ম্যাচের মধ্যে দু’টি জিতে ও একটি ড্র করে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপের নকআউটে গিয়েছে সুইৎজ়ারল্যান্ড। ভাল দেখাচ্ছে তাদের। তবে নকআউটে তাদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ই, এফ, জি, আই ও জে গ্রুপের মধ্যে কোনও এক তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে কানাডার মাটিতে খেলবে তারা। ৪ জুলাই ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে হবে সেই ম্যাচ।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কানাডা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
আয়োজক দেশ কানাডা একটি ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে ও একটি হেরেছে। ফলে দ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। ফলে নকআউটে আমেরিকায় গিয়ে খেলতে হবে তাদের। ২৮ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে তারা।
বসনিয়া ও হারজেগোভিনা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গোলপার্থক্যে কানাডার থেকে নীচে শেষ করেছে বসনিয়া। তবে এখনও সুযোগ রয়েছে তাদের। তার জন্য বাকি সব গ্রুপের ম্যাচের উপর নির্ভর করতে হবে। তবে ৪ পয়েন্ট থাকায় নকআউটে যাওয়ার ভাল সুযোগ রয়েছে বসনিয়ার।
কাতার (তিন ম্যাচে ১ পয়েন্ট)
চার বছর আয়োজক দেশ হিসাবে গ্রুপের একটি ম্যাচ থেকেও পয়েন্ট পায়নি কাতার। এ বার অন্তত ১ পয়েন্ট পেয়েছে তারা। সেটাই তাদের সাফল্য। চার নম্বরে শেষ করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এশিয়ার এই দেশ।
গ্রুপ সি
ব্রাজ়িল (তিন ম্যাচে ৭ পয়েন্ট)
প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গেলেও পরের দু’টি ম্যাচ সহজে জিতেছে ব্রাজ়িল। গ্রুপ শীর্ষেই শেষ করেছে তারা। ২৯ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় হিউস্টনে তাদের নকআউটের ম্যাচ খেলতে নামবে তারা। এফ গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করা দলের বিরুদ্ধে খেলবেন ভিনিসিয়াস, নেমারেরা। অর্থাৎ, নেদারল্যান্ডস, জাপান বা সুইডেনের মধ্যে এক দেশের বিরুদ্ধে খেলতে হবে ব্রাজ়িলকে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মরক্কো (তিন ম্যাচে ৭ পয়েন্ট)
ব্রাজ়িলের সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে মরক্কো। নকআউটে তারা খেলতে নামবে ৩০ জুন ভারতীয় সময় ভোর সাড়ে ৬টায়। এফ গ্রুপের শীর্ষে শেষ করা দলের বিরুদ্ধে খেলবে তারা। অর্থাৎ, নেদারল্যান্ডস, জাপান বা সুইডেনের মধ্যে এক দেশের বিরুদ্ধে খেলতে হবে মরক্কোকে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
স্কটল্যান্ড (তিন ম্যাচে ৩ পয়েন্ট)
একটি ম্যাচ জেতায় বিশ্বকাপের নকআউটে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্কটল্যান্ডের। আপাতত তিন নম্বরে রয়েছে তারা। অন্য দলের খেলার দিকে তাকিয়ে স্কটল্যান্ড।
হাইতি (তিন ম্যাচে ০ পয়েন্ট)
প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমে ভাল অভিজ্ঞতা হল না হাইতির। তিনটি ম্যাচই হেরেছে তারা। চার নম্বরে শেষ করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি। বিশ্বকাপে দু’টি গোল করেছে হাইতি। এ বারের বিশ্বকাপ থেকে সেটাই তাদের প্রাপ্তি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৩:৪৫
জাপানের পথে হাঁটল জর্ডানও, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দিনে সাফ করল সাজঘর, কর্মীদের জন্য রেখে এল মিষ্টিও -
১১:৪০
নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজ়িলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? -
১০:৫৯
পর্তুগালকে টপকে বিশ্বকাপের নকআউটে কলম্বিয়া, জিতলেও অপেক্ষা করতে হবে রোনাল্ডোদের, আটকে গেল ইংল্যান্ড -
‘ভেবেছিলাম ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছি’, কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রোনাল্ডো, মেসির প্রসঙ্গ উঠতেই বললেন, ‘পরের প্রশ্ন করুন’
-
বিশ্বকাপের একটি ম্যাচ মাঠে গিয়ে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, নিশ্চিত করলেন ফিফা সভাপতি ইনফান্তিনো