Advertisement
E-Paper

প্রজেক্ট অ্যাসোসিয়েট চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দিতে হবে শুধু ইন্টারভিউ

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রথমে এক বছরের চুক্তি থাকবে, প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৮:১৪
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

প্রোজেক্ট অ্যাসোসিয়েট ২ পদে নিয়োগ হবে। প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রথমে এক বছরের চুক্তি থাকবে, প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি করা হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। দু’বছরের গবেষণার কাজে অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১১ মে বেলা ২টো থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন মূল্য হিসাবে ৫০ টাকা ধার্য করা হয়েছে।

Jadavpur University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy