Advertisement
E-Paper

সিবিএসই দ্বিতীয় পর্বের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ, কোন বিধি না মানলেই নয়?

সিবিএসই ২০২৬-এ পরীক্ষা দিচ্ছে যে সকল পড়ুয়া, তাদের নিজেদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে না। সংশ্লিষ্ট স্কুলই ডাউনলোড করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৭:৫৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২০২৬-এর দশম শ্রেণির দ্বিতীয় পর্বের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। সিবিএসই-র তরফে তাদের নিজস্ব ওয়েবসাইটে অ্যাডমিট কার্ডের লিঙ্ক দেওয়া হয়েছে। সিবিএসই ২০২৬-এ পরীক্ষা দিচ্ছে যে সকল পড়ুয়া তাদের নিজেদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে না। সংশ্লিষ্ট স্কুলই ডাউনলোড করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সে প্রক্রিয়া। পাশাপাশি যে সকল পড়ুয়া স্কুলের বাইরে আলাদা ভাবে পরীক্ষা দিচ্ছে তাঁরা সরাসরি নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে।

অ্যাডমিট কার্ড প্রকাশের সঙ্গে পরীক্ষার সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। সেই সময়ের পর আর কোনও পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পড়ুয়াদের যানযন্ত্রণা বা আবহাওয়ার কারণে দেরি হওয়ার সম্ভাবনা মাথায় রেখে আগে থেকেই পরিকল্পনা করে বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। স্কুলের পোশাক পরেই পরীক্ষা দিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড, স্কুলের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শুধুমাত্র অনুমোদিত লেখার সামগ্রীই পরীক্ষাকক্ষে নেওয়া যাবে।

CBSE 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy