Advertisement
E-Paper

নদিয়ার আদালতে কর্মী চাই, অষ্টম শ্রেণি উত্তীর্ণদের জন্য কাজের সুযোগ, কী ভাবে করা যাবে আবেদন?

নদিয়ার কল্যাণী মহকুমা আদালত এবং নবদ্বীপের জেলা আদালতে কর্মবন্ধু নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তদের মাসে ৫,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:০৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নদিয়ার কল্যাণী মহকুমা আদালত এবং নবদ্বীপের জেলা আদালতে কর্মখালি। নদিয়া জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই আদালতে কর্মবন্ধু হিসাবে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য দু’টি শূন্যপদ বরাদ্দ করা হয়েছে।

উল্লিখিত পদে অষ্টম শ্রেণি উত্তীর্ণদের কাজের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে পদপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। বাংলা এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে প্রার্থীদের। পাশাপাশি, যাঁরা নদিয়ায় থাকেন, তাঁদেরই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্ত ব্যক্তিদের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন কর্তৃপক্ষ।

Advertisement

বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম অনুযায়ী ফর্ম পূরণ করে আবেদন জানানো প্রয়োজন। সশরীরে কিংবা ডাকযোগে ৩০ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সঙ্গে রাখতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং আনুষঙ্গিক নথি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Govt Job Vacancy 2026 job prospect WB Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy