Advertisement
E-Paper

ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমিতে চাকরি, কোন পদে নিয়োগ?

দু’টি পদ মিলিয়ে মোট চার জনকে নেওয়া হবে। ২৯ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ২০:৪৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমিতে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুডিশিয়াল অ্যাকাডেমির ওয়েবসাইটে।

ম্যানেজার এবং ল অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। দু’টি পদ মিলিয়ে মোট চার জনকে নেওয়া হবে। ম্যানেজার পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। ল অ্যাসোসিয়েটরা প্রতি মাসে বেতন পাবেন ৭৪ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘ভ্যাকান্সি’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। ২৯ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির ওয়েবসাইট দেখতে পারেন।

National Judicial Academy Job Vacancy Job Recruitment Govt Jobs 2024
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy