Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ, বিশেষ বিষয়ে উচ্চশিক্ষা থাকলে মিলবে আবেদনের সুযোগ

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এ ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৬:১৯

ছবি: সংগৃহীত।

যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ চাকরির সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এ ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

সংশ্লিষ্ট পদে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। প্রতিষ্ঠানের নিয়মানুসারে নিযুক্তকে প্রতি মাসের বেতন দেওয়া হবে।

ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে কোনও বয়ঃসীমার কথা উল্লেখ করা হয়নি। তবে যাঁরা আবেদন করবেন, তাঁদের জীববিদ্যায় পিএইচডি থাকা চাই। এ ছাড়াও তাঁদের শিক্ষকতা কিংবা গবেষণাগারে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

সংশ্লিষ্ট পদে প্রার্থীদের মেধার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে নিজেদের জীবনপঞ্জি-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ১৩ জুলাই।

Indian Association for the Cultivation of Science Govt job in Jadavpur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy