Advertisement
E-Paper

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, কোন কোন বিষয়ে পড়া যাবে স্নাতকোত্তর?

ফ্যাকাল্টি অফ কাউন্সিলের (আর্টস) তরফে ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। আরবি, বাংলা, অর্থনীতি, এডুকেশন, ইংরেজি, ফরাসি, হিন্দি-সহ আরও নানা বিষয়ে পড়া যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৬:৩৩

ছবি: এআই সহায়তায় তৈরি।

বর্ধমান বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নয়া বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

ফ্যাকাল্টি অফ কাউন্সিলের (আর্টস) তরফে ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। আরবি, বাংলা, অর্থনীতি, এডুকেশন, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইতিহাস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন, মাস কমিউনিকেশন, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সাঁওতালি, সংস্কৃত, সমাজবিজ্ঞান, উর্দু, হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, উইমেন্স স্টাডিজ়, সোশ্যাল ওয়ার্ক, বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (হিউম্যান রিসোর্স), ট্যুরিজ়ম ম্যানেজমেন্ট বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

বিষয়ের ভিত্তিতে মাস্টার অফ আর্টস, মাস্টার অফ কমার্স, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা মাস্টার অফ সায়েন্স-এর ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া যাবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। আর জাতীয় শিক্ষানীতি ২০২০-এর নিয়ম অনুযায়ী যে সকল পড়ুয়া তিন বছর স্নাতক স্তরে পড়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে স্নাতকে মেজর হিসাবে যে বিষয়টি তিন বছর পড়েছেন, ওই বিষয়ে সরাসরি স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যাবে। তিন বছরে মাইনর বিষয়ে স্নাতকোত্তর করতে হলে অন্তত ১২ ক্রেডিট থাকতে হবে। আর যদি স্নাতক স্তরে সংশ্লিষ্ট বিষয়টি না থাকে, সে ক্ষেত্রে কুয়েট পিজি অথবা বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৬ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Burdwan University Admission PG Admission 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy