Advertisement
E-Paper

রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে কর্মীর খোঁজ, কত বয়স হলে জানানো যাবে আবেদন?

২০১৯ রোপা আইন অনুযায়ী, মাসিক বেতন হবে ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৮:০২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে কর্মী প্রয়োজন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। জানানো হয়েছে, দফতরে স্থায়ী পদে চাকরির সুযোগ মিলবে। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন।

দফতরে ওয়ার্ক্স ফোরম্যান নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। রোপা আইন ২০১৯ অনুযায়ী, মাসিক বেতন হবে ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা।

আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থাকতে হবে ডিপ্লোমা। পাঠ্যক্রমে থাকতে হবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা ইন্টারনাল কম্বাশ্চান ইঞ্জিন নিয়ে ডিপ্লোমা থাকতে হবে। যাঁদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও। এ ছাড়া, বাকি শর্তাবলি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রার্থীরা এ জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সব নথি-সহ আবেদন করতে পারবেন। আবেদনমূল্য ২১০ টাকা। আগামী ২৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে।

West Bengal Health Recruitment Board WB Health Recruitment WB Govt Jobs Govt Job Recruitment 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy