Advertisement
E-Paper

আমিরের তৃতীয় বিয়ে সম্পন্ন হল! সন্তান ও পরিবারকে নিয়ে আইনি মতে গাঁটছড়া বাঁধলেন গৌরীর সঙ্গে

মু্ম্বইয়ের বৃষ্টি উপেক্ষা করেই ঘনিষ্ঠেরা আসেন বিয়ের আসরে। মুম্বইয়ের রাস্তাঘাট জলমগ্ন। তার মধ্যেও বিয়েতে উপস্থিত ১৫০ জন অতিথি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৪:০৭
বৃষ্টিভরা দিনে বিয়ে সারলেন আমির ও গৌরী

বৃষ্টিভরা দিনে বিয়ে সারলেন আমির ও গৌরী ছবি: সংগৃহীত।

বিয়ে করলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। তারকার ঘনিষ্ঠ এক সূত্র এই খবর দিয়েছেন সংবাদমাধ্যমকে। কথাই ছিল, ৫ জুলাই ঘরোয়া আবহে বিয়ে করবেন আমির ও গৌরী। বান্দ্রার বাড়িতে সকালেই বিয়ে সেরেছেন তাঁরা। আইনসম্মত ভাবে তাঁরা এখন বিবাহিত। ইতিমধ্যেই একটি ছবি প্রকাশ্যে এসেছে।

শনিবার থেকেই সেজে উঠছিল আমিরের বান্দ্রার বাড়ি। রবিবার সকাল থেকে সেখানে এক এক করে জড়ো হতে থাকেন অতিথিরা। মুম্বইয়ের বৃষ্টি উপেক্ষা করেই ঘনিষ্ঠেরা আসেন বিয়ের আসরে। মুম্বইয়ের রাস্তাঘাট জলমগ্ন। তার মধ্যেও বিয়েতে উপস্থিত ১৫০ জন অতিথি। এই তালিকায় আমিরের আগের দুই পক্ষের তিন সন্তান ও গৌরীর এক পুত্রসন্তান রয়েছেন বলে প্রথম থেকেই শোনা গিয়েছে। সেই সঙ্গে রয়েছেন পরিবারের অন্য সদস্যেরা। বলিউড থেকেও আমিরের ঘনিষ্ঠদের আসতে দেখা যায় এই দিন। তবে আমির বা গৌরী, কেউই এখনও বিয়ের কোনও ছবি বা বিবৃতি প্রকাশ্যে আনেননি। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, আমির ও গৌরী আইনি মতে স্বাক্ষর করে বিয়ে করছেন। তাঁদের মাঝখানে দাঁড়িয়ে গৌরীর পুত্র। আমিরের পরনে দুধসাদা রঙের কুর্তা, চোখে চশমা। অন্য দিকে, গৌরী পরেছেন বেজ রঙের ফুলহাতা পোশাক আর সেই সঙ্গে মানানসই ভারী গয়না। আমিরের এক পাশে তাঁর পুত্র আজ়াদকেও দেখা যাচ্ছে।

বৃষ্টির মধ্যেই বান্দ্রায় আমিরের বাড়ি সাজানো হয় নানা রকম আলো ও ফুল দিয়ে। বর্ষাতি পরে কর্মীদের বাড়ি সাজাতে দেখা গিয়েছে শনিবার থেকেই। সেই দিনই আমিরের বোনও বান্দ্রার বাড়িতে চলে আসেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গৌরীর সঙ্গে আমিরের দীর্ঘ ২৫ বছরের পরিচয়। কিন্তু গত দু’বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে আছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। শোনা যায়, বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে আমিরের বোনের মাধ্যমে এই সম্পর্কের শুরু। গত বছর অর্থাৎ ২০২৫ সালে আমিরের ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন অভিনেতা। তার পর থেকেই প্রশ্ন উঠছিল, কবে বিয়ে করবেন তিনি। প্রথমটায় আমির জানিয়েছিলেন, বিয়ে নিয়ে তিনি ভাবেননি। তবে অবশেষে সিদ্ধান্ত নিয়ে গৌরীকে বিয়ে করলেন তিনি।

Aamir Khan Gauri Spratt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy