Advertisement
E-Paper

বাবার বিয়েতে উপস্থিত তিন সন্তান, আমির-গৌরীর বিশেষ দিনে হাজির ছিলেন রিনা ও কিরণ?

আমিরের বিয়ের যে ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে, বাবার জীবনের নতুন অধ্যায়ের সূচনায় শামিল আমিরের ছেলেমেয়েরা। রবিবার, আইরা, জুনেইদ ও আজ়াদকে সঙ্গে নিয়ে আমির ও গৌরী বিয়ে সারেন। ছিল গৌরীর প্রথম পক্ষের ছেলে কুইনও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২১:৩৯
আমির-গৌরীর বিয়েতে উপস্থিত ছিলেন কিরণ ও রিনা?

আমির-গৌরীর বিয়েতে উপস্থিত ছিলেন কিরণ ও রিনা? ছবি: সংগৃহীত।

ভরা বর্ষায় প্রেম পরিণতি পেল। বান্দ্রায় নিজের বাড়িতেই পরিবার-পরিজনের উপস্থিতিতে সইসাবুদ করে বিয়ে সারলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ‘গালা পার্টি’ নয়, ঘরোয়া আয়োজনে ধুমধাম করেই চারহাত এক হল। রবিবার সকাল থেকেই অবিরাম বৃষ্টি মুম্বইয়ে। সেই ঝড়জল মাথায় করেই বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বিয়েতে এলেন সস্ত্রীক আশুতোষ গোয়ারীকর, রাজকুমার হিরানী। উপস্থিত ছিলেন মুকেশ অম্বানী। এ ছাড়াও অভিনেতার ইন্ডাস্ট্রি-ঘনিষ্ঠেরা ছিলেন। ছিলেন তাঁর প্রথম দুই পক্ষের সন্তানেরা। কিন্তু, তাঁর প্রথম দুই স্ত্রী এলেন কি?

আমিরের বিয়ের যে ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে বাবার জীবনের নতুন অধ্যায়ের সূচনায় শামিল আমিরের ছেলেমেয়েরা। রবিবার, আইরা, জুনেইদ ও আজ়াদকে সঙ্গে নিয়ে আমির ও গৌরী বিয়ে সারেন। ছিল গৌরীর প্রথম পক্ষের ছেলে কুইনও। কিন্তু, কোনও ছবিতেই আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত বা দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে দেখা যায়নি। একই চত্বরে বাড়ি তাঁদের। জেনেশুনেই কি এ দিনের অনুষ্ঠান এড়িয়ে গেলেন তাঁরা? যদিও হাতেগোনা কিছু জাতীয় সংবাদমাধ্যমের দাবি, দুই স্ত্রীই উপস্থিত ছিলেন বিয়েতে। অপর এক সংবাদমাধ্যম দাবি করেছে যে, রিনা এলেও, কিরণ আসেননি। তবে কোনও দাবিরই সঠিক প্রমাণ নেই। ছবিশিকারিরা ঠায় দাঁড়িয়ে অভিনেতার বাড়ির সামনে। প্রত্যেক আমন্ত্রিতের ছবি ও ভিডিয়ো তাঁদের লেন্সে বন্দি হয়েছে। এমনকি অনুষ্ঠানের ভিতরের ছবিও বেরিয়েছে বাইরে। তা হলে কিরণ বা রিনা উপস্থিত থাকলে কি এক বারও কারও ক্যামেরায় ধরা পড়তেন না তাঁরা? সেই প্রশ্নই উঠছে বার বার।

তবে আমিরের প্রত্যেক স্ত্রী ও সন্তানদের মধ্যে যে সুসম্পর্ক আছে, তার প্রমাণ একাধিক বার প্রকাশ্যেই পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনার সঙ্গে বিয়ে হয় আমিরের। ২০০২ সালে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। প্রায় ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হলেও, দু’জনেই পরবর্তী সময়ে সন্তানদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। এর পরে ২০০৫ সালের ডিসেম্বর মাসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমির বিয়ে করেছিলেন কিরণকে। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০২১ সালে সেই সম্পর্কেও দাঁড়ি টানেন অভিনেতা। ২০২৬ সালে আমির তৃতীয় বিয়ে সারলেন।

Aamir Khan Kiran rao reena Dutta Gauri Spratt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy