Advertisement
E-Paper

Anushka Sharma: অনুষ্কা শর্মা ‘দেশের বৌমা’! রিয়েলিটি শো-এ অভিনেত্রীকে তকমা কর্ণের 

রসিকতা করে বলে ওঠেন, ‘‘কত বড় হয়ে গিয়েছেন অনুষ্কা! ক্রিকেট নিয়ে জোক বানাতে শিখে গিয়েছেন।’’ তার পরেই তাঁর দাবি, ‘দেশের বৌমা!’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৭:১৮
অনুষ্কা শর্মাকে নিয়ে রসিকতায় মজলেন কর্ণ জোহর!

অনুষ্কা শর্মাকে নিয়ে রসিকতায় মজলেন কর্ণ জোহর!

অনুষ্কা শর্মাকে নিয়ে রসিকতায় মজলেন কর্ণ জোহর! তকমা দিলেন ‘দেশের বৌমা’! বিরাট কোহলী-অনুষ্কাকে নিয়ে নানা সময় নানা মন্তব্য করেছেন অনেকেই। অনুরাগীদের নামকরণ ‘বিরুষ্কা’ মুখে মুখে ফিরেছে। কিন্তু এমন তকমা কেউ দেননি অনুষ্কাকে!

প্রকৃত ঘটনা কী? বেশ কিছু দিন আগে কর্ণ জোহরের রিয়েলিটি শো-এ এসেছিলেন মালাইকা অরোরা, ক্যাটরিনা কইফ আর অনুষ্কা শর্মা। পরিচালকের শো মানেই তারকার ঝাঁক, মজা আর রসিকতার ‘ককটেল’। সেখানেই ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ‘কোয়ি মিল গ্যয়া’ গানের মুখরা জানতে চান তিনি। প্রথম লাইন মনে করতে গিয়ে অনুষ্কা গানটি গেয়ে ফেলেন। কিন্তু সঠিক জবাব দেন ক্যাটরিনা। কর্ণ তাই নিয়েও মজা করেন। পরে প্রশ্নেই ক্যাটরিনাকে ক্রিকেটীয় ভাষায় ‘আউট’ করে দেন অনু্ষ্কা। কর্ণের কথা ফুরোনোর আগেই গানটি গেয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে ক্যাটরিনার অভিযোগ, সুযোগই পেলেন না তিনি!

সঙ্গে সঙ্গে সপাট জবাব অনুষ্কার, সুযোগ পেয়েই ‘চার’ মেরেছেন! এ বার সুযোগের সদ্ব্যবহার করেন কর্ণ। রসিকতা করে বলে ওঠেন, ‘‘কত বড় হয়ে গিয়েছেন অনুষ্কা! ক্রিকেট নিয়ে জোক বানাতে শিখে গিয়েছেন।’’ তার পরেই তাঁর দাবি, ‘দেশের বৌমা!’ এমন জোক শুনেও কেউ কিছু বলতে পারবেন না। কর্ণের কথায় হাসির রোল ওঠে রিয়েলিটি শো-এ। ‘দেশের বৌমা’ তকমা পেয়ে চক্ষুস্থির স্বয়ং অনুষ্কারও।

Virat Kohli Karan Johar anushka sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy