সদ্য মুক্তি পেয়েছে মরাঠি ছবি ‘রাজা শিবাজী’। যে ছবিতে ছত্রপতি শিবাজীর দাদার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অভিষেক বচ্চন। ছবিমুক্তির পর থেকে সমালোচনায় বিদ্ধ সবাই। ছবিতে ব্যবহৃত ‘ভিএফএক্স’ নিয়ে বিপুল কটাক্ষের সম্মুখীন হতে হয় নির্মাতাদের। তুলনা টানা হয় হলিউডে ‘ভিএফএক্স’-এর সঙ্গে। এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
এই প্রথম নয়। আগেও বিভিন্ন ছবির ক্ষেত্রে ‘ভিএফএক্স’ নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে নির্মাতাদের। এই প্রসঙ্গে নিজের বিরক্তি উগরে দিলেন অভিষেক। তিনি জানালেন, “একটি হিন্দি ছবি তৈরি করার জন্য যত টাকা লাগে, কোনও ইংরেজি ছবি তৈরির সময়ে শুধু একটা ‘ভিএফএক্স’-এর জন্যই সেই পরিমাণ টাকা বরাদ্দ করা হয়। আমাদের বাজেটে সেই ধরনের ‘ভিএফএক্স’ তৈরি করা খুব কঠিন।” সঙ্গে রীতেশদের প্রশংসায় ভরান অভিষেক।
তাঁর দাবি, রীতেশ এবং জেনেলিয়া ডিসুজ়া যে বাজেটের মধ্যে এই ছবি তৈরি করেছেন, তা প্রশংসনীয়। দর্শককে আর একটু ভেবে কথা বলার অনুরোধ করেছেন অভিষেক। প্রসঙ্গত, এই ছবিতে অতিথিশিল্পী হিসাবে দেখা গিয়েছে সলমন খানকেও। মাথায় জড়ানো ইটরঙা পাগড়ি, কপালে লাল রঙের তিলক কাটা, কালো গোঁফ— এই বেশে তাঁকে দেখা গিয়েছে এই ছবিতে। তাঁর মুখে চোখা মরাঠি সংলাপও রয়েছে ছবিতে। তবে তিনি নাকি এই চরিত্রের জন্য একটি টাকাও পারিশ্রমিক নেননি। রিতেশ এবং জেনেলিয়ার এই ছবিতে যে সলমনকে দেখা যাবে, এই ধারণা ছিল না কারও। বলা যেতে পারে, সলমন-ভক্তদের জন্য এটা উপরি পাওনা। ওই দৃশ্যের বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চারিদিকে। যেখানে তলোয়ার হাতে সলমনকে দেখে উত্তেজিত