Advertisement
E-Paper

দিনের পর দিন নারীর সাজে! এ ভাবেই দেখা দেবেন বিশ্বনাথ বসু? কোন অনুষ্ঠানে এই বেশ তাঁর?

শোনা যাচ্ছে, আর সঞ্চালনা করবেন না বর্তমান সঞ্চালিকা। তাঁর শুটিংও নাকি শেষ! নতুন ভাবে সেজে উঠবে এই রিয়্যালিটি শো।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৫:২০
নারীর সাজে বিশ্বনাথ বসু।

নারীর সাজে বিশ্বনাথ বসু। ছবি: ফেসবুক।

বিশ্বনাথ বসুকে নারীর বেশে কেমন লাগে? সম্প্রতি এই সাজেই তাঁকে দেখা গিয়েছে ছোটপর্দায়। জ়ি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নম্বর ১’-এ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অনুষ্ঠানের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় প্রচারে ব্যস্ত ছিলেন। সেই জায়গায় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে অনুষ্ঠান এগিয়ে নিয়ে গিয়েছিলেন বিশ্বনাথ।

লাল পাড় সাদা শাড়ি আটপৌরে করে পরা। কপালে বড় লাল টিপ। ঘাড়ের কাছে হাতখোঁপা। বিশ্বনাথের এই সাজ তাঁকে নতুন করে আলোচনায় ফিরিয়ে এনেছিল।

খবর, সেই সাজেই তিনি আবার ফিরতে চলেছেন ছোটপর্দায়। এ বার তিনি সামলাবেন ওই একই চ্যানেলের রান্নাবান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’। এত দিন এই অনুষ্ঠানের স়ঞ্চালনা করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে এই অনুষ্ঠান বিখ্যাত ছিল ‘সুদীপার রান্নাঘর’ নামে। সুদীপার জুতোয় পা গলিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন কনীনিকা? এই বিতর্ক সেই সময়ে টলিপাড়ায় ঝড় তুলেছিল। তবে তিনি নিজেকে প্রমাণ করেছেন। ২০২৪ থেকে ২০২৬-এর জুন মাস পর্যন্ত তিনি সসম্মানে দায়িত্ব সামলেছেন। খবর, এ বার সেই দায়িত্ব থেকে মুক্ত তিনি। কনীনিকার মেয়াদ শেষ। তাঁর শুটিংও নাকি শেষ।

কেন বদলে যাচ্ছে ‘রান্নাঘর’-এর ‘গিন্নি’? আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল কনীনিকার সঙ্গে। তাঁর ফোন বন্ধ। তবে টেলিপাড়ার অন্দরের ফিসফাস, অনুষ্ঠানগুলিকে নাকি ঢেলে সাজানোর কথা ভাবছেন চ্যানেল কর্তৃপক্ষ। সেই কারণেই এই বদল।

Koneenica Banerjee Rannaghar Zee Bangla Biswanath Basu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy