Advertisement
E-Paper

৫০ লক্ষ টাকার গাড়ি কেনার পরে হঠাৎ যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ! রাজনীতিতে আসছেন সঞ্জয়?

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন সঞ্জয় নিজেই। একটি ছবিও তুলে ধরেছেন সমাজমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৯
যোগীর সঙ্গে সঞ্জয়ের করমর্দন!

যোগীর সঙ্গে সঞ্জয়ের করমর্দন! ছবি: সংগৃহীত।

হঠাৎ যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন সঞ্জয় দত্ত। অভিনেতার বাবা সুনীল দত্ত একসময় কংগ্রেস নেতা হিসাবে সক্রিয় রাজনীতি করতেন। এমনকি, কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি। সঞ্জয় নিজে একসময় সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন। তবে তা খুবই অল্প সময়ের জন্য। কিন্তু আবার কি রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবছেন তিনি? তাই কি যোগীর সঙ্গে সাক্ষাৎ?

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন সঞ্জয় নিজেই। একটি ছবিও তুলে ধরেছেন সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, সঞ্জয়ের পরনে সাদা পাঞ্জাবি ও পাজামা। আর তার উপরে গেরুয়া-সবুজের মিশেলে উত্তরীয়। যোগীর সঙ্গে করমর্দন করছেন তিনি। ছবির সঙ্গে সঞ্জয় লিখেছেন, “লখনউয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে খুবই ভাল লাগছে। আমাদের মধ্যে যে শুভেচ্ছা ও ইতিবাচক ভাবনার আদানপ্রদান হল, তা সত্যিই প্রশংসনীয়।”

তবে ঠিক কী কারণে যোগীর সঙ্গে তিনি দেখা করলেন, তা স্পষ্ট করেননি সঞ্জয়। দিনকয়েক আগেই সঞ্জয় একটি নতুন গাড়ি কিনেছেন। টেসলার এই সাইবারট্রাক-এর দাম ৫০ লক্ষ টাকা। মুম্বইয়ের রাস্তায় সেই গাড়ি নিয়ে ঘুরতেও দেখা গিয়েছিল সঞ্জয়কে।

পর পর বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে সঞ্জয়কে। কিছু দিন আগেই প্রভাসের ছবি ‘রাজা সাব’-এ দেখা গিয়েছে তাঁকে। তার ঠিক আগেই আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। সেই ছবিতেও ফের দেখা যাবে সঞ্জয়কে।

Sanjay Dutt Yogi Adityanath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy