Advertisement
E-Paper

সপরিবার করোনা জয়ী, ফ্লোরে ফিরছেন সুরজিৎ

করোনামুক্ত হলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সপরিবারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২০ ১৭:৫৭
করোনামুক্ত সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। -নিজস্ব চিত্র।

করোনামুক্ত সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। -নিজস্ব চিত্র।

লকডাউন পেরিয়ে সবাই যখন গা ঝাড়া দিয়ে আবার শুটিং ফ্লোরে তখনই আচমকা সপরিবার কোভিড পজিটিভ হয়েছিলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। কিছু দিন শুটিং করেছিলেন তিনিও। তার পর স্ত্রী, মেয়েকে নিয়ে এক ঘরে থেকে টানা ১৪ দিনের লড়াই। গত ৮ অগস্ট অভিনেতা কোভিড মুক্ত বলে জানান চিকিৎসক অভিজিৎ চৌধুরী।

‘‘প্রথমে স্ত্রীর জ্বর। সঙ্গে হাল্কা গলা ব্যথা। আমারও তা-ই। মেয়ের শুধুই জ্বর। যদিও টেম্পারেচার ৯৯-এর আশেপাশেই ঘোরাফেরা করেছে। তবে এটুকুই মারাত্মক কাবু করে দিয়েছিল’’, বক্তব্য সুরজিতের।

তার পর? নিভৃতবাস। ফোনে সারা ক্ষণ দেবশংকর হালদার, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তীরা সাহস জুগিয়ে গিয়েছেন। ‘‘এই তিন জন আমার এনার্জি বুস্টার। ফলে, ভয় পাইনি। তবে বোরডমে ভুগেছি। লকডাউনের পর ফের গৃহবন্দি দশা! কার ভাল লাগে? বেছে বেছে আমার সঙ্গেই হতে হল!’’ অভিমান হয়েছিল অভিনেতার। গায়ক শ্রীকান্ত আচার্যও দু’বেলা খবর নিয়েছেন বলে জানালেন সুরজিৎ।

পাশাপাশি, ভাল অভিজ্ঞতাও মন ভাল করে দিয়েছে। তিন বন্ধু বাজার থেকে জলের জার পৌঁছে দিয়েছেন বাড়ির দোরগোড়ায়। জল, বাজার ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়েছেন বাড়ির অন্য অংশে বসবাসকারী তুতো ভাইয়েরা।

সুস্থতার খবর জেনে কী বলছেন প্রযোজক, পরিচালক বা টেলিপাড়া? ম্যাজিক মোমেন্টস-এর লীনা গঙ্গোপাধ্যায় খুশি। তাঁর ‘কোরা পাখি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা ছিলেন সুরজিৎ। অসুস্থ হওয়ায় সেই চরিত্র আপাতত ছুটিতে। তাকে আবার ফেরাতে যেটুকু সময় লাগে। তার পরেই আবার তাঁকে দেখা যাবে পুরনো ধারাবাহিকে, স্বমহিমায়।

প্রযোজক-পরিচালক সুশান্ত দাসের আগামী মেগাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় পাকা সুরজিতের। সুশান্তের কথায়, ‘‘আপাতত গল্প নিয়ে ব্যস্ত সবাই। তবে সুরজিৎদার সঙ্গে কথা হয়ে গিয়েছে। খুব শিগগিরি শুট শুরু হবে।’’

entertainment news surajit bandyopadhyay bengali actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy