Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

‘একা মেয়ে সহজে কাজ করছে ভাল লাগছে না, আক্রমণ করছে’, হঠাৎ কেন এ কথা বললেন সুস্মিতা?

সুস্মিতার সংস্থার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উপচে পড়েছে সমাজমাধ্যমে। কেউ অভিযোগ করেছেন তাঁর সংস্থায় বিক্রি হওয়া দ্রব্যের গুণগত মান নিয়ে। কেউ আবার তাঁদের ‘ডেলিভারি’র ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৮:৪৪
Actor Susmita Roy opens up about the negative feedback about her e-commarce company

নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে কী বললেন সুস্মিতা? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিনে অভিনেত্রী সুস্মিতা রায়কে নিয়ে বিপুল বিতর্ক হয়েছে। তাঁর বিবাহবিচ্ছেদ, তার পরে আবার বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অনেক দিন হল নিজের ব্যবসা শুরু করেছেন সুস্মিতা। তাঁর সংস্থা নিত্যপ্রয়োজনীয় জিনিস কম সময়ে পৌঁছে দেয় ক্রেতাদের কাছে। তা চাল-ডাল হোক কিংবা মাছ, মাংস। এ বার সেই সংস্থার বিরুদ্ধে হাজারো অভিযোগ।

সুস্মিতার সংস্থার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উপচে পড়েছে সমাজমাধ্যমে। কেউ অভিযোগ করেছেন তাঁর সংস্থায় বিক্রি হওয়া দ্রব্যের গুণগত মান নিয়ে। কেউ আবার তাঁদের ‘ডেলিভারি’র ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে কী প্রতিক্রিয়া সুস্মিতার? নেতিবাচক মন্তব্য নিয়ে কি আদৌ তিনি ভাবিত?

আনন্দবাজার ডট কম-কে সুস্মিতা বললেন, “এমন অনেক সংস্থা রয়েছে, যা আমাদের থেকেও পরিসরে বড়। তাদের পরিষেবা নিয়েও অনেকে খুশি হন না। আসলে সে সব সংস্থার কর্ণধারদের তো দেখাই যায় না। তাই কেউ কিছু বলতেও পারে না।” সুস্মিতা জানিয়েছেন, তিনি এই ধরনের মন্তব্য নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। তাঁর কথায়, এই ধরনের নেতিবাচক মন্তব্য হয়তো এক-দুটোই আসে। সেগুলোকে গুরুত্ব দিতে চান না। সুস্মিতা যোগ করেন, “একটা মেয়ে একা সহজে জীবনযাপন করছে, সেটাই ভাল লাগছে না কারও, আক্রমণ করছে তাই।” তিনি নিজের ব্যবসাকে আরও বড়ও করতে চান। আর কিছু নিয়ে ভাবতে চান না।

Susmita Roy TV Actress E Commerce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy