Advertisement
E-Paper

‘অহেতুক ঘনিষ্ঠ দৃশ্য নাটকীয়তা বাড়ায়’, কী কারণে নিজের বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী?

বর্তমানে ছবির ধারা যে অনেকটাই বদলে গিয়েছে তা ভীষণ ভাবে উপলব্ধি করছেন ভাগ্যশ্রী। ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে কী জানিয়েছেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩০
ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে কী বললেন ভাগ্যশ্রী?

ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে কী বললেন ভাগ্যশ্রী? ছবি: সংগৃহীত।

তাঁর ঝুলিতে মাত্র একটি সুপারহিট ছবি। কিন্তু তার পরেও তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। অভিনেত্রী ভাগ্যশ্রীকে নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। বার বার প্রশ্ন উঠেছে, কেন অভিনেত্রী ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবিতে অভিনয়ের পরে আর খুব বেশি অভিনয় করলেন না? সেই ভাগ্যশ্রীই এ বার এখনকার ছবি, ছবিতে অহেতুক নায়ক-নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে মুখ খুললেন।

পরবর্তীকালে বেশ কিছু মরাঠী ছবিতে দেখা গিয়েছে তাঁকে। হাতেগোনা কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। কিন্তু এখনকার ছবির ধারা যে অনেকটাই বদলে গিয়েছে তা ভীষণ ভাবে উপলব্ধি করেছেন তিনি। ভাগ্যশ্রী বলেন, “আগে পুরুষতান্ত্রিক গল্পই মূলত দেখানো হত। ইদানীং কালে মহিলাকেন্দ্রিক ছবি বেশি তৈরি হচ্ছে। কিন্তু অহেতুক ঘনিষ্ঠ মুহূর্ত দিয়ে নাটকীয়তা তৈরির প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।”

অভিনেত্রী বরাবরই নিজের মতামত নিয়ে স্পষ্ট কথা বলেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক ঠিক থাকার টিপ্‌সও দেন ভাগ্যশ্রী। পুরুষদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘‘পুরুষদের বলছি, যদি আপনার স্ত্রীর মধ্যে কোনও পরিবর্তন লক্ষ করেন, তা হলে বুঝবেন সে শারীরিক-মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে।’’ এমন সময়ে একজন নারীর প্রতি সহমর্মিতা প্রকাশ করার উপদেশ দিয়েছেন ভাগ্যশ্রী।

Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy