Advertisement
E-Paper

বাজছে ভজন, পশুপাখির পুতুলে সাজানো ছোট্ট অভয়ারণ্য! নীরের জন্য কী উপহার রাঘব-পরিণীতির?

একমাত্র সন্তানের ঘর অনেক যত্ন করে সাজিয়ে তুলেছেন রাঘব-পরিণীতি। তারই কিছু ছবি প্রকাশ্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮
রাঘব চড্‌ঢা-পরিণীতি চোপড়া কেমন সাজালেন সন্তানের ঘর?

রাঘব চড্‌ঢা-পরিণীতি চোপড়া কেমন সাজালেন সন্তানের ঘর? ছবি: ইনস্টাগ্রাম।

এখনও পাঁচ মাস বয়স হয়নি। কিন্তু সে যে তারকাসন্তান! তাকে ঘিরে তাই কৌতূহল। কেমন দেখতে হয়েছে, কী করছে পরিণীতি চোপড়া-রাঘব চড্ঢার একমাত্র পুত্র নীর? এমন আলোচনার মাঝেই একরত্তির ঘরের ছবি দিয়ে জল্পনা উসকে দিলেন তারকাদম্পতি।

নীরের অভয়ারণ্য।

নীরের অভয়ারণ্য। ছবি: ইনস্টাগ্রাম।

নীরের ঘরের দেওয়ালে মিষ্টি গোলাপি রঙের আভা। মৃদু স্বরে বাজছে ভজন। দেওয়ালে, ছোট্ট খাটে, ছড়িয়ে-ছিটিয়ে পুতুল পশুপাখি! বেবিকট থেকে দোলনা— সবেতেই গোলাপি রঙের ছটা। সব কিছুই নানা জীবজন্তুর মোটিফ। সোফার কুশনে টেডি বিয়ারের মুখ আঁকা। বালিশেও একরত্তির নাম অ্যাপ্লিক করা। দেওয়ালের রঙের সঙ্গে রংমিলন্তি দরজা-জানলার পর্দা। খোলা জানলা দিয়ে বাতাস আর সকালের রোদের অবাধ আনাগোনা। পরিণীতি-রাঘব এ ভাবেই সাজিয়েছেন তাঁদের ছেলের ঘর। নাম দিয়েছেন ‘অভয়ারণ্য’।

রাঘব চড্ঢা-পরিণীতি চোপড়ার ছেলের নার্সারি।

রাঘব চড্ঢা-পরিণীতি চোপড়ার ছেলের নার্সারি। ছবি: ইনস্টাগ্রাম।

ছেলেকে নিয়ে, ছেলের ঘরের সজ্জা নিয়ে লম্বা বার্তাও লিখেছেন অভিনেত্রী। পরিণীতির লেখা অনুযায়ী, “নীরের অভয়ারণ্যে পা দিলেই মন যাতে শান্তিতে ভরে যায়, তার জন্যই আমরা এ ভাবে নার্সারিকে সাজিয়েছি। অতিরিক্ত রং ছড়াইনি। অতিরিক্ত জিনিস দিয়েও ঘর সাজাইনি।” প্রথম মা-বাবা হওয়ার পরে ছিমছাম ভাবেই তাঁরা সন্তানের ঘর সাজিয়েছেন। তাঁদের মনের ইচ্ছাকে যাঁরা বাস্তবায়িত করেছেন, তাঁদের প্রত্যেককে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন পরিণীতি-রাঘব।

Raghav Chadha Parineeti Chopra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy