Advertisement
E-Paper

শৈশবের আতঙ্ক আজও তাড়া করে বেড়ায়? ফের ওটিটি-তে সৌমিতৃষা, এ বার কেমন চরিত্রে তিনি?

শৈশবের আতঙ্ক মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, তা ফুটে উঠবে এই সিরিজ়ে। মূল চরিত্র অর্থাৎ পূর্বার ভূমিকায় দেখা যাবে সৌমিতৃষাকে। বিপরীতে অরিন্দমের চরিত্রে রয়েছেন অভিষেক বসু।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৬:১১
Actress Soumitrisha Kundu and Abhishek Bose to pair up for an upcoming show

এ বার কোন চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে? ছবি: সংগৃহীত।

ফের ওটিটি-তে সৌমিতৃষা কুণ্ডু। ‘কালরাত্রি’ ওয়েব সিরিজ়ে সাড়া ফেলেছিলেন অভিনেত্রী। এ বার হইচই-তে ‘টিভি-প্লাস শো’-এর ‘আতঙ্ক’-তে তিনি।

শৈশবের আতঙ্ক মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, তা ফুটে উঠবে এই কাজে। মূল চরিত্র অর্থাৎ পূর্বার ভূমিকায় দেখা যাবে সৌমিতৃষাকে। বিপরীতে অরিন্দমের চরিত্রে রয়েছে অভিষেক বসু। শৈশবের ক্ষতবিক্ষত আতঙ্কের জেরে এক পূর্বার দাম্পত্য ভেঙে পড়তে শুরু করে। সে তার স্বামীর পিতৃসম কাকার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তোলে। এর পরেই গোটা পরিবার এক অপ্রত্যাশিত সত্যের মুখোমুখি হয়। সত্যিই কি বহুদিনের চাপা সত্য প্রকাশ্যে আসে, না কি অতীতের ভয়াবহ স্মৃতিগুলোই পূর্বাকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে?

ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকেই পূর্বার জীবন ভরে ওঠে নির্যাতন আর আতঙ্কে। অতীতের ক্ষত তাকে ভালবাসা ও পরিবারের উপর বিশ্বাস রাখতে দেয় না। তবে অরিন্দমের সঙ্গে পরিচয়ের পরে ধীরে ধীরে বদলাতে থাকে সব কিছু। ফের ভালবাসায় বিশ্বাস আসে পূর্বার।

বিয়ের পর তাদের জীবন যখন নতুন পথে এগোতে থাকে, ঠিক তখনই সব কিছু ভেঙে পড়ে। একে একে সবাই পূর্বার বিরুদ্ধে যেতে থাকে, আর অরিন্দম পড়ে যায় দ্বন্দ্বে। সে কি নিজের পরিবারের প্রতি বিশ্বাস রাখবে, না কি স্ত্রীর পাশে দাঁড়াবে? এই দোলাচলের মধ্যে পড়ে যায় সে।

এই নতুন কাজ হইচই-য়ে আসবে প্রতি বুধবার। প্রতি সপ্তাহে ছ’টি করে পর্ব দেখা যাবে। প্রথম ছ’টি পর্ব মুক্তি পাবে ২৪ জুন। সৌমিতৃষা ও অভিষেক ছাড়াও অভিনয় করেছে সুব্রত দত্ত, শাঁওলি চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, দিয়া চক্রবর্তী, মোনালিসা চট্টোপাধ্যায়, অবন্তী দত্ত, কৌশিকী গুহ।

Soumitrisha Kundu Bengali Actress Abhishek Bose Upcoming Web Series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy