Advertisement
E-Paper

‘এখন আর ‘কমিটেড’ সম্পর্কে থাকতে চাই না’, জন্মদিনে কি মনের মানুষের খোঁজ পেলেন ঊষসী?

এই বছরেও কি অভিনেত্রী ‘সিঙ্গল’? নাকি মনের মানুষের হদিস পেয়েছেন? জানতে চাওয়া হয়েছিল অভিনেত্রীর কাছে। কিছুটা লাজুক ভঙ্গিতে কী উত্তর ঊষসীর?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০১
জন্মদিনে কী পরিকল্পনা ঊষসীর?

জন্মদিনে কী পরিকল্পনা ঊষসীর? ছবি: সংগৃহীত।

জন্মদিন উদ্‌যাপন করতে খুবই ভালবাসেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। জন্মদিন এলেও তাই বয়স বাড়ার চিন্তা নেই তাঁর মনে। বরং ভাবেন, যত দিন যাচ্ছে, বয়স ততই কমছে। ১৭ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন। কাছের মানুষদের নিয়ে এই দিনে হইহুল্লোড় করতে পছন্দ করেন তিনি। এই বছরও তেমনই পরিকল্পনা। সবটা আনন্দবাজার ডট কম-কে জানালেন ঊষসী।

এই বছরেও কি অভিনেত্রী ‘সিঙ্গল’? নাকি মনের মানুষের হদিস পেয়েছেন? জানতে চাওয়া হয়েছিল অভিনেত্রীর কাছে। কিছুটা লাজুক ভঙ্গিতে ঊষসীর উত্তর, “বন্ধুত্ব তো হতেই থাকে। সেটা কোন দিকে যাবে তো জানি না।” সবটাই ধোঁয়াশা রাখলেন। সেই সঙ্গে ঊষসী যোগ করেন, “একটা সময়ের পরে এই বন্ধুত্বই ভাল। আমি আসলে একটু ‘কমিটমেন্ট ফোবিক’। আমি নিজের স্বাধীনতা ভালবাসি। একা বাঁচার মজা আছে। সব সময় অপশন বেশি থাকে। কমিটেড হয়ে গেলে জীবন থেকে মজাগুলো চলে যায়। আমি এখন কোনও প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে (কমিটেড রিলেশনশিপ) থাকতে চাই না। ১০ বছর একটা সম্পর্কে ছিলাম। হয়ে গিয়েছে! এখন জীবনকে আরও উপভোগ করতে চাই।”

জন্মদিনে তাই কোনও ‘কমিটেড সম্পর্ক’ নয়, বন্ধুদের নিয়েই সময় কাটাবেন অভিনেত্রী। নিজেকে নিজেই উপহার দিয়েছেন বেশ কিছু পোশাক। সঙ্গে ভেবেছেন একটা আইপ্যাড কিনবেন। ঊষসী বললেন, “আমি বুড়িয়ে যেতে চাই না। মন থেকে সতেজ থাকতে চাই।” এই দিনটা এলে বাবাকে খুব মনে পড়ে তাঁর। আর ছোটবেলার প্রিয় বন্ধুর সঙ্গে কথা নেই, তাই তাঁকেও মনে পড়ে। এই বছর কাছের মানুষদের উপস্থিতিতে বাড়িতেই কাটাবেন দিনটা। আর মনের মানুষ কি থাকবেন? তা অবশ্য এখনও ধোঁয়াশা।

Tollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy