Advertisement
E-Paper

যকৃতে ১.৩ সেন্টিমিটারের টিউমার! অস্ত্রোপচারের পরে কোন কাজটি বন্ধ করার সিদ্ধান্ত নিলেন দীপিকা?

ক্যানসারের চিকিৎসা চলছিল। সেরে উঠছিলেন। তবে আবার অস্ত্রোপচার হয় দীপিকার। দ্বিতীয় বার অস্ত্রোপচারের পরে কোন জিনিসটা জীবন থেকে বাদ দিলেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৩
অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা?

অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা? ছবি: সংগৃহীত।

গত বছর মে মাসে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা কক্কড়। তার পরে চলে দীর্ঘ লড়াই। সুস্থ হয়ে উঠছিলেন তিনি, কিন্তু এর মধ্যে আবার যকৃতে একটি টিউমার ধরা পড়েছে। আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী ও তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। সেই টিউমার বার করতে অস্ত্রোপচার হয়েছে। এখনও হাসপাতালে অভিনেত্রী। অস্ত্রোপচারের পরে নিজের জীবনধারায় বদল আনার কথা জানালেন তিনি।

মঙ্গলবার অস্ত্রোপচারের পরে অভিনেত্রীর অনুরাগীদের আশ্বস্ত করতে এক বিবৃতিতে শোয়েব লেখেন, “ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের সকলের প্রার্থনায় দীপিকার অস্ত্রোপচার হয়ে গিয়েছে। সব ভালমতো মিটেছে।” বুধবার গোটা পরিবার দীপিকাকে দেখতে যান। দীপিকা জানান, জ্ঞান ফিরতেই বেশ যন্ত্রণা অনুভব করেন তিনি। কিন্তু, পরিবারের সকলকে দেখে আর ছেলেকে দেখতে পেয়ে সেই যন্ত্রণা অনেকটাই কমে গিয়েছে।

কিছু দিন আগে দীপিকা জানান, ক্যানসারের চিকিৎসকের কাছে তিনি অস্ত্রোপচারের আগে শুধুমাত্র দুধ-চিনি দিয়ে চা খাওয়ার অনুমতি চেয়েছিলেন। বাকি চুল পড়ে যাওয়া, কুৎসিত হয়ে যাওয়া নিয়ে কোনও মাথাব্যথা ছিল না তাঁর। তবে দীপিকার বহু অনুরাগী তাঁর দু’বেলা চিনি দিয়ে দুধ চা খাওয়ার অভ্যাস বদলের অনুরোধ জানিয়েছেন। অস্ত্রোপচারের পরে অবশ্য অভিনেত্রী বলেন, ‘‘সকলে অনুরোধ জানিয়েছেন। তাই আর চিনি দেওয়া চা খাব না।’’

Dipika Kakar Shoaib Ibrahim Hindi Serial Dipika Kakar Ibrahim
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy