Advertisement
E-Paper

১৭ বছরের অহানের অনুরোধ ফেরাতে পারেননি শাহরুখ, ‘সইয়ারা’-খ্যাত নায়ক ডুব দিলেন কোন স্মৃতিতে?

এক ছবিতেই বলিপাড়ায় নিজের জমি শক্ত করেছেন অভিনেতা অহান পাণ্ডে। তিনি জানালেন তাঁর জীবনের অনুপ্রেরণা শাহরুখ খান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:১৭
অহানের কোন অনুরোধ ফেরাতে পারেননি শাহরুখ?

অহানের কোন অনুরোধ ফেরাতে পারেননি শাহরুখ? ছবি: সংগৃহীত।

একটা ছবি রাতারাতি বদলে দিয়েছে অভিনেতা অহান পাণ্ডের জীবন। পরিচালক মোহিত সূরীর প্রেমের ছবি ‘সইয়ারা’র মাধ্যমে দর্শকের নজরে আসেন অভিনেতা। তবে তাঁর এই সাফল্যের সব কৃতিত্বই অহান দিয়েছেন অভিনেতা শাহরুখ খানকে। বলিউডের ‘রোম্যান্স কিং’ নামেও অনেকে তাঁকে সম্বোধন করেন।

অহানের দাবি,‘কিং খান’-কে দেখেই পর্দায় প্রেমের দৃশ্যের প্রশিক্ষণ পেয়েছেন তিনি। ছোটবেলা থেকেই শাহরুখের পরিবারের সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতা অহানের। আরিয়ানের খানের সঙ্গেও অনেক দিনের বন্ধুত্ব। ফলে অনেক কাছ থেকেই নায়ককে দেখে বড় হয়েছেন অহান। শাহরুখ তাঁর ভালবাসার ‘আঙ্কেল’।

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অভিনেতা বললেন, “শাহরুখ আঙ্কেলের থেকে ঠিক কী শিখেছি, তা নির্দিষ্ট করে বলতে পারব না। উনি আমার জীবনের অনুপ্রেরণা। বড় হতে হতে অজান্তেই অনেক কিছু শেখা হয়ে যায়।” পর্দায় শাহরুখ যেমন, বাস্তবেও তিনি ঠিক তেমনই। এ কথা আগে অনেকেই বলেছেন। এ বার সেই একই কথা শোনা গেল অহানের মুখে। প্রথম বার দুবাই সফরে খান পরিবারের সঙ্গেই গিয়েছিলেন অহান। সেখানেই আরও অন্য ভাবে দেখেন শাহরুখকে।

Advertisement

অহান বলেন, “আমি তখন খুবই ছোট। স্কুলে পড়ি। বয়স মাত্র ১৭। সেই সময় একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলাম। সেই ছবিটা শাহরুখ আঙ্কেলকে দেখানোর ইচ্ছা ছিল। তাই সেই মতো অনুমতিও চেয়েছিলাম। সেই অভিজ্ঞতা আমি এখনও ভুলব না। ছবিটা বেশ উৎসাহ নিয়ে দেখতে এসেছিলেন আঙ্কেল। শুধু তা-ই নয়, তার আগে নানা পরামর্শ দিয়েছিলেন, কী কাজ করা উচিত, কী উচিত নয়। ওঁর মতো মানুষ হয় না।”

অহানের মা-বাবা কেউই সরাসরি বলিউডের সঙ্গে যুক্ত নন। বাবা ব্যবসায়ী। আর মা ‘ফিটনেস’ প্রশিক্ষক। তবে জ্যাঠা চাঙ্কি পাণ্ডে বহু ছবিতে অভিনয় করেছেন। সেই সূত্রে বলিউডের সঙ্গে অনেক ছোট থেকেই যোগ অহানের। প্রথম ছবি ‘সইয়ারা’র বিপুল সাফল্যের পরে অহানের ঝুলিতেও রয়েছে একগুচ্ছ নতুন কাজ।

Bollywood Actor SRK
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy