Advertisement
E-Paper

Akshay Kumar: দিনে আট ঘণ্টার বেশি শ্যুটিং নয়, তা-ও বছরে বেশি ছুটি অক্ষয়ের ঝুলিতেই

বহু যুগ ধরে বলিপাড়ায় তাঁর রাজত্ব। অক্ষয় কুমার। তাঁর কাজের নিয়ম শুনলে চমকে যাবেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৯:৩২
কঠোর নিয়ম অক্ষয়ের

কঠোর নিয়ম অক্ষয়ের

অক্ষয় কুমার মানেই নিয়মানুবর্তিতা। সঠিক সময়ে শ্যুটিং শুরু করা। সময় মতো কাজ শেষ করা। কোনও পার্টি নয়। সোজা বাড়ি। তাঁর সঙ্গে যাঁরা থাকেন তাঁরাও এই নিয়মে অভ্যস্ত। বছরে তিন-চারটে ছবিতে কাজ করেন তিনি। কিন্তু তারপরেও জানেন কি বছরে সবথেকে বেশি ছুটি নিয়ে থাকেন অক্ষয়ই?

মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমার কেরিয়ারের প্রথম দিন থেকে অনেকে প্রশ্ন করে এসেছেন কেন আমি বছরে চারটে ছবিতে একসঙ্গে কাজ করি? সবাই বলে একটু কম কাজ করতে। কিন্তু সবার উদ্দেশে বলতে চাই, আমি সবথেকে বেশি ছুটি নিই। রবিবার কাজ করি না। শনিবার অর্ধেক বেলা কাজ করি।”

দিনে আট ঘণ্টার বেশি কাজ করেন না অক্ষয় কুমার। তবে সেই আট ঘণ্টার এক মিনিটও নিজের ভ্যানিটিতে কাটান না। অন্যান্য তারকাদের ১৪-১৫ ঘণ্টা কাজের সমান হল অক্ষয়ের আট ঘণ্টার শ্যুটিং।

AkshayKumar Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy