Advertisement
E-Paper

Amitabh Bachchan: ৭৯ বছর বয়স স্রেফ একটা সংখ্যা মাত্র, ফের প্রমাণ করে দিলেন অমিতাভ বচ্চন

তিনি পাল্টাননি এতটুকুও। এই ৭৯ বছর বয়সেও বলিউডের ‘শাহেনশা’ স্বমহিমায়। ফের তা নিজেই প্রমাণ করে দিলেন অমিতাভ বচ্চন। যা দেখে একাধারে বিস্মিত ও মুগ্ধ অনেকেই। অধিকাংশই বলেছেন, বৃদ্ধ অমিতাভ ‘দিওয়ার’ কিংবা ‘জঞ্জির’-এর রাগী নায়ককে মনে পড়িয়ে দিয়েছেন নিমেষে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৫:২৪
উনআশিতেও স্বমহিমায় 'বিগ বি'

উনআশিতেও স্বমহিমায় 'বিগ বি'

বয়স বাড়ুক বয়সের মতো। তিনি পাল্টাবেন না এতটুকুও। এই ৭৯ বছর বয়সেও বলিউডের ‘শাহেনশা’ স্বমহিমায়। ফের তা নিজেই প্রমাণ করে দিলেন অমিতাভ বচ্চন।

যৌবনে একের পর এক ছবিতে স্টান্টম্যান ছাড়াই কঠিন অ্যাকশন দৃশ্যে অবলীলায় অভিনয় করতেন বলিউডের ‘অ্যাংরি ইয়াং ম্যান’। প্রবল ঝুঁকির দৃশ্যেও নিজেই কাজ করতে চাইতেন। তা করতে গিয়েই ‘কুলি’ ছবিতে দুর্ঘটনার মুখে পড়েন ‘বিগ বি’। আশির দশকের সেই ঘটনায় প্রায় মৃত্যুর মুখ থেকেই ফিরে এলেও তাঁকে দমানো যায়নি এতটুকুও। নিজেই অভিনয় করে গিয়েছেন অ্যাকশন দৃশ্যে।

ব্যতিক্রম ঘটল না বার্ধক্যে এসেও। সম্প্রতি একটি বিজ্ঞাপনের অ্যাকশন দৃশ্যে বডি-ডাবল নিতে নারাজ হন ৭৯ বছরের অমিতাভ। তিন-তিনটি শক্ত কাচের প্যানেল ঘুষি মেরে ভেঙে দিয়েছেন নিজেই। একেবারে তরুণ বয়সের মতো। যা দেখে একাধারে বিস্মিত ও মুগ্ধ পরিচালক-সহ বিজ্ঞাপনের গোটা ইউনিট। অনেকেই বলেছেন, বৃদ্ধ অমিতাভ ‘দিওয়ার’ কিংবা ‘জঞ্জির’-এর রাগী নায়ককে মনে পড়িয়ে দিয়েছেন নিমেষে।

অ্যাকশন ডিরেক্টর মনোহর বর্মার কথায়, “আমরা শ্যুটে বডি-ডাবলের ব্যবস্থা রেখেছিলাম। কিন্তু বচ্চনজি সেটে এসে পরিচালককে বলেন, ওই দৃশ্যটি তিনি নিজেই করতে চান। সে কারণে আমরা বাড়তি সতর্কতাও নিই। কিন্তু উনি আমাদের একেবারে চমকে দিলেন। ফের প্রমাণ করে দিলেন বয়স স্রেফ একটা সংখ্যা!”

‘সর্দার উধম’, ‘মির্জাপুর’ ছবিতে কাজ করেছেন মনোহর। অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন সুজিত সরকারের ‘শ্যু বাইট’ ছবিতে। তাঁর অ্যাকশন পরিচালনায় এর আগে একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন বিগ বি।

Amitabh Bachchan Action Sequence Stunt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy