Advertisement
E-Paper

Amitabh Bachchan: নিজের বয়স ভুলে গেলেন অমিতাভ! ভুল ধরিয়ে দিলেন কন্যা শ্বেতা

তরুণদের কথা মাথায় রেখেই এসভিএফের পুজো উপহার ‘কন্যা’ মিউডিক ভিডিয়ো।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২১ ১৫:৫১
বাবার ভুল ধরালেন শ্বেতা।

বাবার ভুল ধরালেন শ্বেতা।

এক বছর বয়স বাড়ল অমিতাভ বচ্চনের। কিন্তু জন্মদিনে নিজের বয়সই ভুলে গেলেন ‘বিগ বি’। সোমবার সক্কাল সক্কাল ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে অমিতাভ লিখেছিলেন, ‘জীবনের ৮০তম বছরের দিকে পা বাড়ালাম।’ কিন্তু তাঁর ভুল ধরিয়ে দিলেন কন্যা শ্বেতা বচ্চন-নন্দা। মন্তব্য বাক্সে তিনি লেখেন, ‘৭৯’। এরই সঙ্গে একটি হৃদয়ের চিহ্ন জুড়ে দিয়েছেন তিনি।

অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। অনুরাগীরাও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতাকে। দিন কয়েক আগে অভিনেতার অনুরাগীদের একাংশ পান মশলার বিজ্ঞাপনে তাঁকে দেখে ক্ষুণ্ণ হয়েছিলেন। ফেসবুক, টুইটারে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছিলেন অনেকেই। জাতীয় স্তরের এক তামাক-বিরোধী সংস্থার পক্ষ থেকেও অমিতাভকে এ ধরনের বিজ্ঞাপনে অবতীর্ণ না হতে অনুরোধ করা হয়। এর পরেই সেই পান মশলা সংস্থার সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে আসেন অমিতাভ।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে অমিতাভের ছবি ‘চেহরে’। বর্তমানে তাঁর ঝুলিতে একাধিক ছবি। অন্য দিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালকের আসনেও দেখা যাচ্ছে তাঁকে।

Amitabh Bachchan Shweta Bachchan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy